চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতার বিশ্বকাপেই ৪৮ দল চায় ফিফা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

সম্ভব হলে ২০২২ কাতার বিশ্বকাপ ৪৮ দল নিয়ে আয়োজনের পক্ষপাতী ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। জুনে হতে যাওয়া ফিফা কংগ্রেসে ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হলে সামনের বিশ্বকাপে দল বাড়বে বলে আশাবাদী সংস্থাটির প্রধান জিয়ান্নি ইনফান্তিনো।

জুনের সেই কংগ্রেসে ২০২১ সালের জুন-জুলাইয়ে ২৪ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ আয়োজনের বিষয়টি পুনর্বিবেচনার অনুমোদন চায় ফিফা।

ফিফা এরইমধ্যে ৪৮ দল নিয়ে ২০২৬ বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত অনুমোদন করেছে। তবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো যৌথভাবে ওই বিশ্বকাপ আয়োজন করায় বড় পরিসরে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু কাতারের মতো এক দেশে ৪৮ দল নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হলে বড় রকমের চাপে পড়তে পারে দেশটি। সেদিক বিবেচনায় দেশটিকে বিশ্বকাপ আয়োজনের জন্য পরিকল্পনায় বড় রকমের রদবদল আনার পরামর্শ দিয়েছে ফিফা।

দল বাড়লে প্রয়োজন পড়বে বাড়তি স্টেডিয়াম ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধারও। তাই প্রয়োজন বুঝে কাতারকে প্রতিবেশী দেশগুলোর সাহায্য নেয়ার পরামর্শ দিয়েছে ফিফা। চাইলে বাহরাইন, কুয়েত, ওমান, সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাতের যেকোনো এক বা একাধিক দেশকে সঙ্গে নিয়ে বিশ্বকাপ আয়োজন করতে পারবে কাতার।

আবার চাইলেই যে ওভাবে আয়োজন সম্ভব সেটাও নয়। বাহরাইন, সৌদি আরব ও আরব আমিরাত এরইমধ্যে অর্থনৈতিক অবরোধ দিয়ে বসে আছে কাতারের ওপর। যদিও অবরোধের কারণে ফুটবল বিশ্বকাপ আয়োজন বাঁধাগ্রস্ত হবে বলে মনে করেন না ইনফান্তিনো, ‘আমরা উপসাগরীয় অঞ্চলগুলোর পরিস্থিতি সম্পর্কে অবগত। তবে আমরা সৌভাগ্যবান যে বিষয়টা ফুটবল সম্পর্কিত আর ফুটবলে আপনি কেবল ফুটবল নিয়েই ভাবার সময় পাবেন।’

‘আমি কাতারের প্রতিক্রিয়ায় বেশ সন্তুষ্ট। প্রথমবারের মতো তাদের কাছে বিষয়টি নিয়ে আলোচনা করা হল, কারণ তারা অনেকটা খোলা বইয়ের মতো, যদি এমনটা হয় সেটা হবে অসাধারণ। না হলেও সেটা হবে দারুণ কারণ। অন্তত আমাদের এ নিয়ে অনুশোচনা হবে না যে আমরা কেনো এটি নিয়ে চিন্তা করলাম না।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২২ ফুটবল বিশ্বকাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT