চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতারে ৪৮ দলের বিশ্বকাপে বাধা ‘কূটনৈতিক উত্তেজনা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৮ অপরাহ্ন ০২, জানুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

৪৮ দল নিয়ে ফুটবল বিশ্বকাপ আয়োজনের কথা বেশ কিছুদিন ধরেই বলে আসছে ফিফা। সেটা ২০২২ কাতার বিশ্বকাপ থেকেই শুরু করতে চায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এজন্য অবশ্য কাতারের প্রতিবেশি দেশগুলোতে কিছু ম্যাচ আয়োজনের কথা ভাবছে ফিফা।

কাতারের প্রতিবেশি দেশে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের ব্যাপারে গভর্নিংবডিও রাজি বলে জানাচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। কিন্তু সমস্যা বাধছে এক জায়গায়। উপসাগরীয় দেশগুলোর কূটনৈতিক উত্তেজনায় ভেস্তে যেতে পারে ফিফার এমন পরিকল্পনা।

বুধবার দুবাইতে এক সম্মেলনে ইনফান্তিনো বলেছেন, ‘আমরা যদি উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশকে আয়োজনে যুক্ত করতে পারি তাতে বিশ্বকাপ খুবই লাভজনক হতে পারে। এই লাভ শুধু এ অঞ্চলের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই হবে।’

এরপরই ফিফা সভাপতির মুখে শঙ্কার কথা, ‘এই বিশেষ অঞ্চলটিতে উত্তেজনা রয়েছে এবং এটি তাদের নিজ নিজ নেতারা মোকাবেলা করতে পারেন। তবে অন্য জটিল বিষয়গুলির চেয়ে যৌথ ফুটবল প্রকল্প সম্পর্কে কথা বলা সহজ। যদি এটি উপসাগরীয় অঞ্চলে ও বিশ্বের সকল দেশে ফুটবলের বিকাশ ঘটায় এবং ফুটবল সম্পর্কে বিশ্বকে ইতিবাচক বার্তা আনতে সহায়তা করে, তবে আপনাকে এটি নিয়ে চেষ্টা করতে হবে।’ যোগ করেন ইনফান্তিনো।

সন্ত্রাস মদদের অভিযোগে ২০১৭তে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর একযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। যার কারণে এই দেশগুলোকে নিয়ে বিশ্বকাপের মতো একটা আসর আয়োজন করা বেশ কঠিনই মনে করছে ফিফা। যদিও সন্ত্রাস মদদের অভিযোগ কড়া ভাষায় অস্বীকার করেছে কাতার।

৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনে সবুজ সংকেত দিয়ে ২০১৭তে ভোট হয় ফিফায়। সেটা চালু হওয়ার কথা ২০২৬’র যুক্তরাষ্ট্র-মেক্সিকো বিশ্বকাপ থেকে। কিন্তু ইনফান্তিনো চান, ২০২২ কাতার বিশ্বকাপ থেকেই সেটা হোক।

Reneta

‘বিশ্বকাপে ৪৮টি দল থাকলে যদি ভালো বলে মনে হয়, কেনো চার বছর আগে সেটা নিয়ে চেষ্টা করবেন না। আমরা ২০২২ সালে ৪৮টি দল নিয়ে বিশ্বকাপ সম্ভব কিনা তা ইতোমধ্যেই বিশ্লেষণ করছি। কাতারে বিশ্বকাপে ৩২টি দল অংশ নেবে। স্পষ্টতই, আমরা যদি এটি ৪৮টিতে বাড়িয়ে নিতে পারি এবং বিশ্বকে খুশি করতে পারি, তবে আমাদের এটা নিয়ে চেষ্টা করা উচিত।’

অন্যদিকে কাতার বলছে, এটি নিয়ে ফিফা থেকে সম্ভাব্যতা যাচাইয়ের বিশদ না পাওয়া পর্যন্ত টুর্নামেন্ট সম্প্রসারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না।

Jui  Banner Campaign
ট্যাগ: কাতার বিশ্বকাপ ২০২২ফিফাবিশ্বকাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভালোবাসা দিবসে সরকারি ছুটি চান শফিক রেহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংসদ সদস্যদের আবাসন প্রস্তুতি শুরু হলেও নীরব মিন্টু রোডের মন্ত্রীপাড়া

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচন বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT