চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঠমান্ডু ট্র্যাজেডি: যে প্রশ্নগুলোর উত্তর জানা জরুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ১৩, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
US-bangla-paln-crash

তরতাজা প্রাণগুলো যখন লাশ হয়ে ফেরে, আর দুঃসংবাদগুলো যখন সংবাদ হয়ে ওঠে তখন মনে হয় এমন একটি দিন না এলেই ভাল হতো। কিন্তু তা হয়নি। ১২ মার্চ বাংলাদেশ এবং নেপালের জন্য এমন এক ভারী বার্তা ছড়িয়েছে আকাশে-বাতাসে যেখানে শুধুই নিঃশব্দ আর্তনাদগুলো মিলেছে করুণ সুরে। শোক-স্তব্ধ বাংলাদেশে সবারই প্রার্থনা আহতরা সুস্থ হয়ে ফিরুক।

ফ্লাইটের যাত্রীদের কথা মনে পড়লে গা শিউরে ওঠে সকলের। কী বাঁচার আকুতিই না ছিল সবার। আপ্রাণ চেষ্টাগুলো এভাবে শেষ হয়ে যাবে এমনটা কখনোই ভাবেনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে ইউএস বাংলা’র বিএস-টুওয়ানওয়ান ফ্লাইটটির এই দুর্ঘটনা কেন ঘটলো? কী সেই কারণগুলো যার জন্য এতগুলো প্রাণ ঝরে গেল? এই কারণগুলো আসলে এক ধরণের প্রশ্ন হিসেবেই চলে আসে সামনে।

দুর্যোগপ্রবণ আবহাওয়াকে মূলত দোষ দেওয়া হয়ে থাকে। পাহাড়ঘেরা ত্রিভূবন বিমানবন্দরের রানওয়ে অ্যাপ্রোচ নিঃসন্দেহে কঠিন এবং বিশেষ ট্রেনিংপ্রাপ্ত পাইলট ছাড়া এখানে অবতরণের সাহস করা দুঃসহ কাজ। ক্যাপ্টেন নিশ্চিতভাবেই দক্ষ ছিলেন, কারণ এরকম মৃত্যুপুরীখ্যাত বিমানবন্দরে তিনি এর আগেও অবতরণ করেছেন। প্রশ্ন আছে এয়ারক্রাফট নিয়ে। কতদিনের পুরোনো ছিল বিমানটি?

Banglabid

আর দিনে এই বিমান কয়টা ফ্লাইট অপারেট করতো সেটিও একটি প্রশ্ন। বাংলাদেশে অভ্যন্তরীণ রুটের বিমানগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পোস্ট দেন ল্যান্ডিং খারাপ, ঝাঁকুনি, দুর্যোগপ্রবণ আবহাওয়ায় বিমানচালনার সিদ্ধান্ত নেওয়াসহ নানান আশঙ্কার কথা প্রসঙ্গে। কিন্তু দিনশেষে ওই ফ্লাইটগুলো তড়িঘড়ি করে ল্যান্ড করে আবার ফিরতি ফ্লাইটে যাত্রা করে।

আন্তর্জাতিক রুটে এতদিনের পুরনো একটি বিমান কীভাবে উড্ডয়ন উপযোগী হিসেবে বিবেচিত হল, সেটি একটি প্রশ্ন। এর ফিটনেস ঠিক ছিলো কি না তা নিশ্চিতভাবেই একটি বড় প্রশ্ন। ত্রিভূবনে যেমন কুয়াশা থাকে তেমন কুয়াশা’ও ছিল না দুর্ঘটনার দিনে। এছাড়া ফ্লাইটের দিনে উইন্ড শিয়ার’ও (বাতাসে গতিপথ ও গতিবেগে পরিবর্তন) ছিল না। প্রোপেলর না কি জেট প্লেন ত্রিভূবনে অবতরণে জন্য উপযোগী?

সর্বশেষ পাইলটের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের (এটিসি) কথোপকথনের পুরো বিষয়টি ঘোলাটে। কোন রানওয়েতে অবতরণ করবেন, জিরো টু না টু জিরো এটা নিশ্চিত হতে পারেননি পাইলট বা তাকে বোঝাতে ব্যর্থ হয়েছিলেন এটিসি। এটিসি’র দুর্বল ইংরেজি ভাষা অনুবাদ করতে সংবাদমাধ্যমের বেগ পেতে হয়েছে। কেনই বা এমনটা হলো?

Reneta

অবতরণের বেশ কিছুক্ষণ আগে থেকেই এই যোগাযোগ হয়ে থাকে। যান্ত্রিক ত্রুটিই কি তাহলে প্রধান কারণ? ইউএস বাংলা এবং ত্রিভূবন সিভিল এভিয়েশন থেকে কোন সুনির্দিষ্ট ব্যাখ্যা মেলেনি। আশা ভরসা এখন ব্ল্যাকবক্স এবং নেপালের মন্ত্রী পরিষদ গঠিত ছয় সদস্যের তদন্ত কমিশন।

এই প্রশ্নগুলোর উত্তরের প্রতীক্ষায় রয়েছে বাংলাদেশ এবং নেপাল। সেই উত্তর মিললেও ৫০টি প্রাণ কখনো ফিরবে না। যারা আহত তারাও স্বাভাবিকভাবে জীবন পার করবেন কিনা সন্দেহ আছে। এই ভয়ঙ্কর স্মৃতি ভোলা মোটেও সহজ হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএস বাংলাউড়োজাহাজ বিধ্বস্তকাঠমান্ডু ট্র্যাজেডিলিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

বিধ্বস্ত উড়োজাহাজের ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার

পরবর্তী

বাংলাদেশ বিষয়ে কথা বলতে জাতিসংঘে প্রতিনিধি দল

পরবর্তী
জাতিসংঘ

বাংলাদেশ বিষয়ে কথা বলতে জাতিসংঘে প্রতিনিধি দল

ফেরদৌস-মিলন

একই ছবিতে ফেরদৌস ও আনিসুর রহমান মিলন

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT