চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঠগড়ার পথে আরো এক ডজন রাজাকার

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৫:০৯ পূর্বাহ্ণ ১৪, জুন ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

যশোরের সাবেক এমপি এবং জামায়াত থেকে নানা দল ঘুরে এখন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রাজাকার কমান্ডার সাখাওয়াত হোসেনসহ ১২ রাজাকারের মানবতাবিরোধী অপরাধের প্রতিবেদন চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন ও ধর্ষনের ৫ ধরণের অভিযোগ আনা হয়েছে। ১৭ বা ১৮ জুন প্রতিবেদন জমা দেওয়া হবে প্রসিকিউশনের কাছে।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যশোরের কেশবপুরের রাজাকার কমান্ডার মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করা হয় ২০১৪ সালের ১৯ ডিসেম্বর। আসামীর বিরুদ্ধে থাকা সাক্ষীদের জবানবন্দি নেওয়ার সময় কেশবপুরের আরও ১১ রাজাকারের নাম আসে।

তাদের মধ্যে বিল্লাল হোসেন বিশ্বাস, আকরাম হোসেন ও অজিহার মোড়ল ওরফে ওজিয়ার মোড়লকে চলতি বছরের ১২ মে গ্রেফতার করা হলেও পলাতক আছে আসামী ইব্রাহিম হোসেন, শেখ মোহাম্মদ মুজিবুর রহমান, আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম, লুৎফর মোড়ল, আবদুল খালেক মোড়ল ও মশিয়ার রহমান।

সব আসামীর বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা।

তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুর রাজ্জাক খান বলেন, সাখাওয়াতের নেতৃত্বে ১১ জন মানবতা বিরোধী অপরাধ করেছে। তাদের অপরাধের চূড়ান্ত প্রতিবেদন চলতি মাসের ১৭ বা ১৮ তারিখের মধ্যে প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হবে।

তিনি বলেন, প্রধান আসামী সাখাওয়াতের মামলা তদন্ত করতে গিয়ে সাক্ষীদের জবানবন্দিতে অন্য কয়েকজনের নাম আসায় তাদেরও আসামী করা হচ্ছে।

Reneta

তাদের বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে আছে: ১. একাত্তরে কেশবপুরের বগাগ্রামে দশ বা বারোজন রাজাকারসহ সাখাওয়াতের নির্দেশে এক শিক্ষার্থীকে অপহরণ পরবর্তী ধর্ষণ।
২. একই থানার সাগরদাঁড়ি ইউনিয়নে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি শহিদ চাঁদতুল্যা গাজীকে বাড়ি থেকে ধরে নিয়ে নির্যাতন করে পরে কপোতাক্ষ নদীর তীরে গুলি করে হত্যা।
৩. কেশবপুরেরই চিংড়া গ্রামে নুরুদ্দিন মোড়লকে স্থানীয় রাজাকার ক্যাম্পে নিয়ে নির্যাতন।
৪. সাখাওয়াতের নির্দেশে একই থানার মুক্তিযোদ্ধাদের সংবাদদাতা আব্দুল মালেক সরদারকে নির্যাতন এবং চিংড়াবাজার খেয়া ঘাটে নিয়ে গুলি করে হত্যা।
৫. রাজাকার কমান্ডার সাখাওয়াতের নির্দেশে মুক্তিযোদ্ধা মিরন শেখকে স্থানীয় ক্যাম্পে নিয়ে অমানুষিক নির্যাতন। এর ফলে তিনি পঙ্গু হয়ে যান।

তদন্ত সংস্থা  সংবাদ সম্মেলনে আসামীদের রাজনৈতিক অবস্থান ও তাদের অপরাধের বিবরণ তুলে ধরে। বিবরণ তুলে ধরেন তদন্ত কর্মকর্তা আব্দুল হান্নান খান।

এর আগে সাখাওয়াত হোসেনসহ ১২ রাজাকারের বিরুদ্ধে ২১ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের দিন ঠিক করে আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

ভুয়া পরিচয়ে প্রতারণা, সতর্ক করল পুলিশ সদরদপ্তর

জুলাই ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

যবিপ্রবির তাপসী রাবেয়া হলে ডাইনিংয়ের খাবার নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

জুলাই ২৮, ২০২৬

কব্জিতে অস্ত্রোপচারের পর কেমন আছেন রামচরণ?

জুলাই ২৮, ২০২৬
ছবি: বিবিসি।

জাপানে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT