চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাটা মাথা গুজবের প্রথম ফেসবুক পোস্ট দুবাই থেকে: আইজিপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

‘পদ্মা সেতু নির্মানে মানুষের মাথা লাগবে’ এ ধরনের গুজব ছড়ানোকারীদের সঙ্গে সরকার বিরোধী পক্ষের যোগসূত্র পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। দুবাই থেকে ফেসবুকে প্রথম এই পোস্ট করা হয়। ওই ব্যক্তি সরকারবিরোধী রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান তিনি।

বুধবার পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আইজিপি বলেন, একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। শুধু দেশ নয়, দেশের বাইরে থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের পোস্ট শেয়ার করা হচ্ছে। পোস্টগুলো বিশ্লেষণ করে প্রথম যে পোস্টটি আমাদের নজরে পড়েছে সেটি ছিল দুবাইভিত্তিক এক ব্যক্তির।

ছেলেধরার গুজবে দেশজুড়ে গনপিটুনির ঘটনায় এখন পর্যন্ত ৩১টি মামলা দায়ের করা হয়েছে এবং এসব মামলায় ১০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের পরিচয় খুঁজতে গিয়ে তাদের সঙ্গে সরকার বিরোধী রাজনীতির লিংক পেয়েছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরে আসা প্রথম পোস্টের দুবাইয়ের ওই ব্যক্তিও বিরোধী দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বিস্তারিত পরিচয় নিয়ে আমরা কাজ করছি।

তিনি বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার জন্য আন্দোলনসহ নানা উপায় অবলম্বন করে ব্যর্থ হয়ে এখন গুজব ছড়াচ্ছে। যারা দেশের বাইরে থেকেও এগুলো করছে। দেশে-বিদেশে জড়িতদের বিস্তারিত প্রোফাইল তৈরির কাজ চলছে। আশা করছি শীঘ্রই কংক্রিট বক্তব্য আপনাদের দিতে পারবো।

Reneta

আইজিপি আরো বলেন, মাথাকাটার গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত এখন পর্যন্ত ৬০টি ফেসবুক অ্যাকাউন্ট ও ২৫টি ইউটিউব লিংক এবং ১০টি ওয়েব পোর্টাল বন্ধ করা হয়েছে। এই সমস্ত ফেসবুক লিংক ও ইউটিউব লিংক এর মাধ্যমে সুপরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইজিপিগুজব
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT