বিনোদন

কাটছাঁট ছাড়াই জুনে আসছে ‘ফ্যামিলি ম্যান টু’

একজন ব্যক্তি পিস্তল নিয়ে অন্যজনের দিকে তাকাচ্ছে, রাতের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতের সময় একটি দৃশ্য যেখানে একজন ব্যক্তি পিস্তল নিয়ে অন্যজনের দিকে তাকাচ্ছে, উত্তেজনাপূর্ণ পরিস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অপেক্ষার অবসান। অ্যামাজন প্রাইম ভিডিওটির জনপ্রিয় থ্রিলার ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় সিজন আসছে জুনে। ১৯ মে প্রকাশ পাবে মনোজ বাজপেয়ী, সামান্থা অভিনীত এই ওয়েব সিরিজটির ট্রেলার। সেখানেই জানা যাবে কবে আসছে এই সিরিজের দ্বিতীয় পর্ব।

প্রথম সিজনের পর দ্বিতীয় সিজন আসতে বেশ দেরী হলো। দেরীর কারণ, সিরিজটিতে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করতে পারে এমন কোনো বিষয় আছে কিনা তা খতিয়ে দেখেছে আমাজন প্রাইম কর্তৃপক্ষ। তবে কোনো কাটছাঁট ছাড়াই ছাড় পেয়ে গেছে ‘ফ্যামিলি ম্যান টু।’

‘ফ্যামিলি ম্যান’ সিরিজের প্রথম সিজন শেষ হয় টানটান উত্তেজনা রেখে। ফলে দ্বিতীয় সিজন নিয়ে প্রবল আগ্রহ ছিল দর্শকের। করোনার কারণে বারবার পিছিয়েছে এর মুক্তি। বলিউড হাঙ্গামা

বিষয়:ফ্যামিলি ম্যান মনোজ বাজপেয়ী সামান্থা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…