চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাজ করলে স্বীকৃতি চাই

শর্মিলা সিনড্রেলাশর্মিলা সিনড্রেলা
১২:০২ পূর্বাহ্ন ১১, এপ্রিল ২০১৫
অন্যান্য
A A

কাজ করলে স্বীকৃতি তো চাই-ই-চাই। কিন্তু সেজন্য বসের পেছনে পেছনে ঘুরে ঘুরে নিজের উন্নতির চেষ্টা আর কতদিন? সকাল সকাল অফিসে পৌঁছালেন, অনেক রাত অব্দি অফিসে থাকলেন তবুও কাজের কাজ কিছুই হচ্ছে না? হতাশ হবেন না। তার চেয়ে নিজেই কিছু উপায় বের করে নিন না। যেন নিজের কাজ দিয়েই নিজের অবস্থান আরো বেশি দৃঢ় করা সম্ভব হয়। কিছু ছোট ছোট উপায়ই পারে অফিসে আপনাকে সবার মধ্যমনি করে তুলতে।

পুরো টিমের উপর প্রভাব ফেলতে বড় কোনো কাজ নয় বরং ছোট ছোট কিছু বিষয়ে নজর দিন। বস কোনো কিছু বলার আগেই চেষ্টা করুন সেটা তৈরি রাখতে। মিটিংয়ের আগেই প্রোগ্রেস রিপোর্ট, সঠিক জায়গায় ব্যাক আপ রাখা বা কোনো বিষয়ে রিমাইন্ডার সেট করে রাখাও বেশ কাজে আসতে পারে এক্ষেত্রে। দেখবেন সবাই সহজে আপনাকে নোটিশ করছে। আমরা প্রায় সবাই বস যেটা বলছে কেবল সেটা করতেই স্বচ্ছন্দ। এর বাইরে কিছু নয়। সেটাতে আপনি একটা টাস্ক-মাস্টার হয়ে উঠবেন তা ঠিক। কিন্তু এভাবে নিজেকে একটু গুছিয়ে নিলে সবসময়ের জন্য আপনার প্রয়োজনটা আরো একটু বাড়বে বৈকি।

কথা বলুন। মিটিং কিন্তু একটা ব্ল্যাক হোল। যেটা সময় এবং মনোযোগ দুটোই কেড়ে নেয়। তাই বলে সেটাকে উপেক্ষা করা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। প্রথমত এমন জায়গায় বসুন যেন সহজে সবার নজরে আসেন। প্রশ্ন করুন এবং নিজের মতামত জানান। তবে খুব বেশি বলতে যাবেন না। তাহলে অন্য সবার বিরক্তির পাত্রে পরিণত হবেন। আপনি নিশ্চয়ই সেই ব্যক্তিটি হতে চাননা, যে কোনো কারণ ছাড়াই মিটিং টেনে নিয়ে চলে ঘণ্টার পর ঘণ্টা। কোনো কিছু আপনার মতের সঙ্গে না মিললে বলতে ভয় পাবেন না। বরং সঠিক যুক্তি দিয়ে বোঝান বসকে।

সবকিছু গুছিয়ে রাখার চেষ্টা করুন। হয়তো ফলাফল খুব ধীরে পাবেন কিন্তু পাবেন। সবগুলো ভিজিটিং কার্ড সুন্দর করে গুছিয়ে রাখুন। ফোন নাম্বারগুলো এক ফাইলে রাখুন, কলমদানিতে কলম রাখুন। আপনার গোছানো আচরণ আপনার অফিসেও প্রভাব ফেলবে। কারো হঠাৎ প্রয়োজনেও আপনি সাহায্য করতে পারবেন। সেটাই বা কম কিসে?

আশেপাশে বই রাখুন। আধুনিক প্রযুক্তির এই যুগে সব কিছুই হাতের নাগালে মেলে। তাই বলে কি বইয়ের গুরুত্ব কমে? মাঝে মাঝে সেটা দেখে কিছু সাহায্য নিলে আপনারও যেমন জ্ঞানের উন্নতি হবে তেমন কাজের সঙ্গে সম্পৃক্ত কোনো কিছু হয়তো আপনার কাজের গতিও বাড়িয়ে দেবে অনেকখানি।

অফিস স্টাফদের সঙ্গে পরিচিত হন। তাদের সম্মান দেখান। লিফটম্যান, পিয়ন বা ওয়াচম্যানসম্পর্কে জানুন। ঠিক যেমনটা আপনার কলিগদের সম্পর্কে জানেন। ছোট্ট এই কাজটাও কাজের ক্ষেত্রে ভালো প্রভাব বয়ে আনবে। এই পরিচিতি আপনার আচরণ সম্পর্কেও সবার মনে ভালো ধারণা তৈরি করবে।

Jui  Banner Campaign
ট্যাগ: অফিসকাজবস
শেয়ারTweetPin

সর্বশেষ

পরকীয়ায় জড়িয়ে সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করেছে মা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রোপজ ডে: মনের মানুষের কাছে অনুভূতি জানানোর বিশেষ দিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেস আসনে জ্যাক শ্লসবার্গকে সমর্থন দিতে যাচ্ছেন ন্যান্সি পেলোসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট আজ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেন,  ছবি: সংগৃহীত।

এনসিপি নেতা আখতার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT