চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আইএলও’র তাগিদ

সামসুদ্দোহা পান্না সামসুদ্দোহা পান্না
৪:২৬ পূর্বাহ্ণ ১৪, মে ২০১৫
অর্থনীতি
A A

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করলেও উন্নতির সঙ্গে তাল মিলিয়ে কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়েছে আইএলও। আর এ অগ্রগতির নেপথ্যের কারণ হিসেবে সরকারের সবুজ অর্থায়ন নীতিমালার প্রশংসা করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

বৃহস্পতিবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, প্রবৃদ্ধি এবং কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আইএলও’র আয়োজনে আন্তর্জাতিক এ সেমিনার আয়োজিত হয়েছে। দারিদ্রতার হার কমানো, ধনী-গরিব বৈষম্য কমিয়ে আনা, সামাজিক দায়বদ্ধতা বেড়ে যাওয়া সহ ইতিবাচক অর্থনীতির সব উপাদান বাংলাদেশে সুষ্ঠু ভাবে কাজ করছে বলে মন্তব্য করেন সেমিনারে অংশ নেয়া আলোচকরা।

ঢাকায় আইএলও’র কান্ট্রি ডিরেক্টর শ্রীনিবাস রেড্ডি বলেন,অর্থনীতির সব সূচকে বাংলাদেশ ভালো করছে।এই উন্নতির সঙ্গে তাল মিলিয়ে শিল্প কারখানায় কীভাবে শ্রমিকদের কাজের পরিবেশ উন্নত করা যায় সেই বিষয়ে বাংলাদেশকে আরো গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান বলেন বিনিয়োগ মন্দা কাটিয়ে সম্প্রতি অভ্যন্তরীন বিনিয়োগ বাড়ার পাশাপাশি বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগও বৃদ্ধি পাচ্ছে।

ড.আতিউর রহমান বলেন, এখন তারা ইনক্লুসিভ গ্রীন ফাইনান্সিং অর্থনীতির ওপর গুরুত্ব দিচ্ছেন।এতে অনেক লাভ হয়েছে। লক্ষ্য করলে দেখা যাবে বিগত ৬ বছর ধরে বাংলাদেশের অর্থনীতি একটি স্থিতিশীল প্রবৃদ্ধি দিয়ে যাচ্ছে। এই প্রবৃদ্ধিটি অনেক গুণগত মানের।

বর্তমানে বড় বিনিয়োগের চেয়ে এসএমই খাতে বিনিয়োগের উপর বেশি জোর দেয়া হচ্ছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএলওড. আতিউর রহমানবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টক-মিষ্টি-ঝালে ‘ঘাসফুল’র তারকারা

পরবর্তী

জিয়ার মৃত্যুবার্ষিকীতে বিএনপির ১৪ দিনের কর্মসূচি

পরবর্তী

জিয়ার মৃত্যুবার্ষিকীতে বিএনপির ১৪ দিনের কর্মসূচি

নারী আইসিটি ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা উন্নয়নে নতুন কর্মসূচি

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT