চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাকে ছেড়ে কাকে বাদ, শেষে দুজনকেই খেলাবে অজিরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ন ১৩, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সোয়া দুই বছর পর একাদশে জায়গা পেয়েছিলেন উসমান খাজা। খেলেছেন মেলবোর্নে অ্যাশেজের তৃতীয় টেস্টে। করোনা আক্রান্ত মিডলঅর্ডার ব্যাটার ট্রাভিস হেডের জায়গায়। দুই ইনিংসেই করেছেন সেঞ্চুরি। স্বপ্নিল প্রত্যাবর্তনের পরও কম্বিনেশনের কারণে হোবার্টে পঞ্চম ও শেষ টেস্টে খেলা ছিল অনিশ্চয়তায়।

সেরে ওঠা হেডের জন্য জায়গা ছেড়ে দেয়ার উপক্রম হয়েছিল খাজার। কাকে বাদ দেয়া হবে তা নিয়ে নির্বাচকরাও পড়েছিলেন মধুর সমস্যায়। অবশ্য সুন্দর এক সমাধানও তারা বের করে ফেলেছেন।

হোবার্টে দিবারাত্রির টেস্টে হেড ও খাজাকে রেখেই একাদশ সাজিয়ে ফেলেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। বাদ পড়েছেন শেষ ৭ ইনিংসে মাত্র একটি ফিফটি করা মার্কাস হ্যারিস।

ট্রাভিস হেড নির্ধারিত মিডলঅর্ডারেই ব্যাট করতে নামবেন। হ্যারিস বাদ পড়ায় ওপেনিংয়ে উঠে আসবেন খাজা। চোটে পড়া পেসার স্কট বোল্যান্ড ফিটনেস টেস্টে উতরে যেতে পারলে মাঠে নামবেন। নয়ত পরিবর্তে খেলবেন ঝাই রিচার্ডসন।

অধিনায়ক প্যাট কামিন্স বৃহস্পতিবার বাস্তবতা তুলে ধরেছেন, ‘মনে করি সে (হ্যারিস) জানতো এমনকিছু হতে চলেছে। হ্যারির কাছে বার্তা হল, তার সব ঠিকঠাকই চলছে। এটা তার জন্য সত্যিই কঠিন ব্যাপার।’

‘একজন (খাজা) দলে এসেই দুই ইনিংসে সেঞ্চুরি করে ফেলবে, এমন সাধারণত ঘটে না। তিনি অবশ্যই ভবিষ্যতের অংশ। আমরা তাকে পরিচর্যা করতে থাকব। আমি মনে করি সে সত্যিই ভালো করছে।’

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজ সিরিজ-২০২১ইংল্যান্ডখাজালিড স্পোর্টসহেডহ্যারিস
শেয়ারTweetPin

সর্বশেষ

গল্প বলার তাড়নায় জন্ম নিল ইমরানের ‘জ্বীনের বাচ্চা’!

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
চরমোনাই পীরের মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান 
 ছবি: সংগৃহীত

জিয়া-খালেদা-তারেকের মতো আর যারা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

জুলাই সনদে সবার শেষে সই জুলাই অভ্যুত্থানকারীদের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

হলিউডের জনপ্রিয় সিরিজে দীপিকা?

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT