চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাওসার আহমেদ চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া চাইলেন পুত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

‘যেখানে সীমান্ত তোমার, আজ এই বৃষ্টির কান্না দেখে, কবিতা পড়ার প্রহর এসেছে, মৌসুমী কারে ভালোবাসো তুমি, এই রুপালি গিটার ফেলে এবং আমায় ডেকো না ফেরানো যাবে না’র মতো এমন আরো বেশকিছু কালজয়ী গানের গীতিকবি কাওসার আহমেদ চৌধুরী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই অনলাইনের কাছে এমনটা জানিয়ে সবার কাছে দোয়া চাইলেন তার একমাত্র ছেলে প্রতীক।

তার লেখা অনেক গান জনপ্রিয়তা পেলেও জ্যোতিষী হিসেবে সবাই কাওসার আহমেদ চৌধুরীকে এক নামে চেনেন। জনপ্রিয় এই গীতিকবির শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে তার পরিবার।

গেল ২৭ অক্টোবর হঠাৎই কাওসার আহমেদ চৌধুরীর শারীরিক অবস্থা গুরুতর দেখে দ্রুত তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেওয়া হয়। বুধবার পর্যন্ত তাকে রাখা হয় আইসিইউতে। তার বর্তমান অবস্থা জানিয়েছেন তার একমাত্র ছেলে প্রতীক।

বৃহস্পতিবার বিকালে কাওসার আহমেদ চৌধুরীর একমাত্র ছেলে প্রতীক চ্যানেল আই অনলাইনকে জানান, আগেতো বাবা স্ট্রোক করেছিলেন, কিন্তু এবার মূল যে সমস্যাটা সেটা কিডনিতে এবং ব্লাডে ইনফেকশান। গতকাল ডাক্তাররা চেকাপ করে জানালেন, তার এখন নিউমোনিয়াও রয়েছে। যার কারণে বুকে পানি জমে আছে। মানে বাবার এখন মাল্টিপল প্রবলেম।

আনোয়ার খান মডার্ন হাসপাতালে কাওসার আহমেদ চৌধুরী আছেন প্রফেসর কুরাইশির অধীনে। তিনিই প্রখ্যাত এই গীতিকবির চিকিৎসার দায়িত্বে আছেন।

প্রতীক জানান, বাবাকে এখন বেশকিছু মেডিসিন দেয়া হয়েছে। হাসপাতালে নেয়ার পর থেকেতো খুবই গুরুতর অবস্থা ছিলো। কাউকে চিনতে পর্যন্ত পারছিলেন না। কিন্তু আগের চেয়ে এখন তিনি কিছুটা ভালো। মানুষজনকে চিনতে পারছেন। তবে ব্ল্যাডের ইনফেকশনটাকে অ্যালার্মিং হিসেবে দেখছেন ডাক্তাররা। এজন্য বাবাকে আরো দুই তিন দিন অবজার্ব করবেন তারা। তারপর সবকিছুর রিপোর্ট দেখে একটা সিদ্ধান্তে আসবো।

Reneta

এরপর বাবার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চান পুত্র প্রতীক।

১১ বছর বয়স থেকে জ্যোতিষশাস্ত্র ও কবিতা লেখার তুমুল আগ্রহ ছিলো কাওসার আহমেদ চৌধুরীর। চিত্রশিল্পী হওয়ার স্বপ্নে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদেও। দক্ষতার সাথে নাটক পরিচালনা করতেও দেখা গেছে তাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাওসার আহমেদ চৌধুরীকিডনিগীতিকবিলিড বিনোদনহাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

এক মণ দুধে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, নতুন কূটনৈতিক বার্তা দিল ভারত

জুলাই ২৩, ২০২৬

চাঁদা না দেওয়ায় ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT