চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাউকে নেতা বানানোর আগে তার পরিবারের খোঁজ নিন: শেখ হাসিনা

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৫:৪২ অপরাহ্ণ ২০, মে ২০১৭
রাজনীতি
A A

আওয়ামী লীগে অনুপ্রবেশকারী হিসেবে ঢুকে জামায়াত-শিবিরের লোকেরা সহজেই নেতা হয়ে যাচ্ছে তৃণমূলের এমন অভিযোগের প্রেক্ষিতে নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, দলীয় নেতা বানানোর আগে ভালো করে তাদের পরিবার সম্পর্কে খোঁজ নিন। কেননা এদের মুখে আওয়ামী লীগ আর ভেতরে জামায়াত-বিএনপি।

শনিবার গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের বর্ধিত সভায় তৃণমূলের নেতাদের অভিযোগের প্রেক্ষিতে শেখ হাসিনা এ কথা বলেন।

তৃণমূলের নেতারা দলীয় এমপিদের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, দল একজন সংসদ সদস্য এমপি তৈরি করছে। কিন্তু সংসদ সদস্য হওয়ার পর তিনি আর দলের থাকছেন না। বরং দলের বাইরে নিজের একটা বলয় তৈরী করার চেষ্টা করছেন। নিজেরা প্রভাব খাটিয়ে কেন্দ্র থেকে বিভিন্ন কমিটি করিয়ে নিচ্ছেন। এর ফলে জামায়াত-শিবির থেকে অনেকেই আওয়ামী লীগে ঢুকে সহজেই নেতা হয়ে যাচ্ছে।

কার ছত্র-ছায়ায় বিএনপি-জামায়াতের লোকেরা আওয়ামী লীগে ঢুকে পড়ছে তার সুষ্ঠ তদন্তেরও দাবি জানিয়েছেন তৃণমূলের নেতারা। এটা এখনই না করতে পারলে ভবিষ্যতে আওয়ামী লীগ তার অতীতের নিবেদিত প্রাণ নেতা-কর্মীদের হারাবে বলেও তারা হুঁশিয়ার করেন।

শেখ হাসিনা এ সময় দলে সদস্য সংগ্রহ বাড়ানোর জন্য তাগিদ দেন। এর আগে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাঁদের সদস্যপদ নবায়ন করেন।

আওয়ামী লীগের নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল আলম ভুইয়া ও আইনজীবী ফারজানা বেগম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিপিএল মাতাবেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল

পরবর্তী

সিলেটকে ফিরিয়ে আট দলের বিপিএল

পরবর্তী
বিপিএলের গত আসরে চ্যাম্পিয়ন হয় ঢাকা ডায়নামাইটস

সিলেটকে ফিরিয়ে আট দলের বিপিএল

ওকজা কাণ্ড!

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT