আন্তর্জাতিক

কাউকে জোর করে টিকা দেওয়া যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

বাংলাদেশে করোনাভাইরাস টিকা গ্রহণের জন্য স্বাস্থ্যকর্মীর পরীক্ষা।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যকর্মী একজন ব্যক্তির টিকা দেওয়ার জন্য প্রস্তুত, স্বাস্থ্যসেবা কেন্দ্রের অভ্যন্তরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কোনও ব্যক্তির সম্মতি না নিয়ে জোরপূর্বক টিকা দেওয়া যাবে না বলে ভারতের সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারকে নির্দেশনা দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রতিবন্ধী ব্যক্তিদের টিকা শংসাপত্র তৈরি করতে হবে না। বিশেষভাবে সক্ষমদের টিকার শংসাপত্র দেখানোর প্রসঙ্গটিও ওঠে। টিকাকরণের শংসাপত্র থাকা বাধ্যতামূলক নয় বলেই মনে করে সুপ্রিম কোর্ট।

কেন্দ্রীয় সরকার শীর্ষ আদালতে হলফনামা দিয়ে বলেছে, নাগরিকদের টিকার শংসাপত্র দেখানো বাধ্যতামূলক বলে কোনও নির্দেশিকা জারি করা হয়নি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ‘টিকা নিতে বিভিন্ন প্রিন্ট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে যথাযথভাবে পরামর্শ দেওয়া হয়, বিজ্ঞাপন দেওয়া হয় এবং যোগাযোগ করা হয় যে সমস্ত নাগরিককে টিকা দেওয়া উচিত। এটির সুবিধার্থে সিস্টেম এবং প্রক্রিয়াগুলি ডিজাইন করা হয়েছে।’

ভারত করোনা ভাইরাসের বিস্তারকে ঠেকাতে টিকাদান অভিযান জোরদার করেছে।

বিষয়:করোন টিকা প্রতিবন্ধী বাধ্যতামূলক সুপ্রিম কোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…