চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঁদা ছোড়াছুড়ি নির্বাচনের অংশ, এগুলো হবেই: মিশা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

এফডিসিতে আসন্ন শিল্পী সমিতির নির্বাচন নিয়ে কিছুটা অস্থিরতা বিরাজ করছে। একাধিক প্রার্থী একে অন্যের পক্ষে বিপক্ষে কাঁদা ছোড়াছুড়ি করছেন। তবে এগুলোকে ‘সাধারণ ঘটনা’ বলে মনে করছেন শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মিশা সওদাগর।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে জনপ্রিয় এই খল অভিনেতা বলেন, কাঁদা ছোড়াছুড়ি নির্বাচনের অংশ, এগুলো হবেই। আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।

কয়েকদিন আগে ড্যানিরাজ নামে একজন খল অভিনেতা আরেক সভাপতি প্রার্থী ও চিত্রনায়িকা মৌসুমীকে ‘আপনি কে’ বলে অপমান করেন! এ নিয়ে ব্যাপক হট্টগোল বাঁধে!

ওই প্রসঙ্গে মিশা বলেন, নির্বাচন ঘিরেই ঝামেলা হয়েছিল, যা কাম্য ছিল না। ড্যানি তার কৃতকর্মের জন্য মৌসুমীর কাছে ক্ষমা চেয়েছেন। নির্বাচন কমিশন সুষ্ঠু সমাধান করেছে।

সোহেল খান নামে একজন অভিনেতা নির্বাচন স্থগিত হতে পারে এমন বিষয়ে একটি উকিল নোটিশ দিয়েছেন। নির্বাচন স্থগিতের সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে মিশা বলেন, এটা নির্বাচন কমিশনার বলতে পারবেন। প্রার্থী হিসেবে তিনি এ বিষয়ে কিছু জানেন না। এমনকি নির্বাচন স্থগিতের বিষয়ে কমিশন থেকে আমাকে কিছু জানানো হয়নি।

আসন্ন নির্বাচন নিয়ে মিশা সওদাগর বলেন, জয়ের ব্যাপারে আমি আশাবাদী। গতবার ২১ টি নির্বাচনী ইশতেহার দিয়েছিলাম। ক্ষমতায় এসে দুই বছরে ৭০ শতাংশই পূরণ করেছি। আসন্ন নির্বাচনে জয়ী হলে বাকি কয়েকটি ইশতেহার পূরণে আগে চেষ্টা করবো।

Reneta

তিনি বলেন, সরকার শিল্পীদের জন্য ৫০ কোটি টাকার একটি ফান্ড গঠনের উদ্যোগ নিয়েছিল। শিল্পী সমিতির পক্ষ থেকে এই ফান্ড বাস্তবায়নে কাজ করবো। আরও কিছু কাজের পরিকল্পনা রয়েছে সেগুলো চমক হিসেবে রাখতে চাই।

২৫ অক্টোবর হবে শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। যেখানে জায়েদ খান সাধারণ সম্পাদক পদে ও মিশা সওদাগর সভাপতি পদে একটি পূর্ণ প্যানেল দিয়েছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে লড়ছেন মৌসুমী এবং সাধারণ সম্পাদক পদে লড়ছেন ইলিয়াস কোবরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিসিজায়েদ খাননির্বাচনমৌসুমীলিড বিনোদনশিল্পী সমিতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জনসচেনতা বৃদ্ধির লক্ষ্যে ‘কাকতাড়ুয়া পাপেট থিয়েটার’

পরবর্তী

ভারত সফরে টি-টুয়েন্টি দলে আল-আমিন, সানি

পরবর্তী

ভারত সফরে টি-টুয়েন্টি দলে আল-আমিন, সানি

বাংলাদেশের ফুটবলের জন্য আরও বিনিয়োগ চাইলেন ফিফা প্রধান

সর্বশেষ

ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT