চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঁটা দিয়ে কাঁটা তুলতে চায় রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৭ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মডরিচ-বেল যখন টটেনহ্যাম সতীর্থ

লা লিগায় ফর্মটা যেমনই হোক, চ্যাম্পিয়ন্স লিগ মানেই অন্যরকম এক রিয়াল মাদ্রিদ। গত কয়েক মৌসুম ধরেই চিত্রটা দেখে আসছে সবাই। চলতি মৌসুমেও লিগে বাজে শুরু করা রিয়াল চ্যাম্পিয়ন্স লিগে রীতিমত অপ্রতিরোধ্য। আগের ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে তাদের মাঠেই উড়িয়ে দিয়েছে রিয়াল। এবার প্রতিপক্ষ ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার।

রিয়ালের মতই চ্যাম্পিয়ন্স লিগে অন্যরকম রোনালদোও। প্রথম দুই ম্যাচেই চার গোল করেছেন ‘সিআর সেভেন’। গেটাফের বিপক্ষে জয়সূচক গোল করে ছন্দে ফিরেছেন লা লিগাতেও।

তবে জিদানের দলে আছেন টটেনহ্যামেরই সাবেক দুই তুর্কি লুকা মডরিচ ও গ্যারেথ বেল। তাই ‘সিআর সেভেন’ ভরসা হলেও টটেনহ্যাম ম্যাচে কাঁটা দিয়ে কাঁটা তুলতে চায় রিয়াল। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাত ১২টা ৪৫মিনিটে মুখোমুখি হবে দুই দল।



সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছে টটেনহ্যামও। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দুই ম্যাচের দুটিতেই জয়। এমনকি গোল ব্যবধানেও রিয়ালের সমান অবস্থানে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। এমন সমীকরণে বার্নাব্যুতে রোমাঞ্চকর এক লড়াই দেখার প্রত্যাশা সমর্থকদের।

ছয় বছর পর বার্নাব্যুতে খেলতে এসেছে টটেনহ্যাম। ২০১১ সালে সবশেষ ম্যাচে অবশ্য ৪-০ হেরেছিল ইংলিশ দলটি। সেবার দলে ছিলেন মডরিচ-বেল। তার দুবছর পর বার্নাব্যুতে পাড়ি জমান মডরিচ। পরে তাকে অনুসরণ করেন বেল। তাই টটেনহ্যামের দুর্বলতা খুঁজতে এ দুজনকেই কাজে লাগাতে চায় রিয়াল।

তবে টটেনহ্যামের সাবেক দুই তারকাকে রিয়াল ম্যাচে পাবে কিনা তা নিয়েও কিছুটা দুশ্চিন্তা রয়েছে। ইনজুরির কারণে দলের বাইরে আছেন বেল। চলতি মৌসুমে বেশ কয়েকবার রিয়ালের ত্রাতা হিসেবে দেখা গিয়েছিল তাকে। কিন্তু ইনজুরি থেকে সেরে না ওঠায় এ ম্যাচেও হয়তো দর্শকের ভূমিকায় দেখা যেতে পারে বেলকে।

বেল-মডরিচকে ছাড়াও রিয়ালকে জবাব দেয়ার অস্ত্র আছে টটেনহ্যামের। স্পারদের হয়ে দারুণ ছন্দে ইংলিশ তারকা হ্যারি কেন। তাকে ঘিরেই রিয়াল বধের পরিকল্পনা সাজাবেন পচেত্তিনো। সেই সঙ্গে ডেলে আলি, এরিকসন কিংবা হুগো লরিসরা তো আছেনই।

Reneta

রিয়াল-টনেহ্যামের রোমাঞ্চকর ম্যাচের রাতে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির মুখোমুখি হতে যাচ্ছে নাপোলি। এছাড়া লিভারপুল, বরুশিয়া ডর্টমুন্ড এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মতো জায়ান্টরা একই রাতে মাঠে নামবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশ জয় করে এবার বিদেশের মাটিতে ‘ঢাকা অ্যাটাক’

পরবর্তী

গ্রেফতারি পরোয়ানা দিয়ে খালেদা জিয়াকে দুর্বল করা যাবে না: রিজভী

পরবর্তী
খালেদা জিয়ার মুক্তির দাবিতে জনসমাগমের প্রতিবাদ সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রেফতারি পরোয়ানা দিয়ে খালেদা জিয়াকে দুর্বল করা যাবে না: রিজভী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাপলের বিরুদ্ধে ৪৪ কোটি ডলার জরিমানার রায়

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT