চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কসাই সিরাজ এবং আকরাম হোসেনের যতো প্রমাণিত অভিযোগ

ম. শাফিউল আল ইমরান ম. শাফিউল আল ইমরান
২:১৩ পূর্বাহ্ণ ১১, আগস্ট ২০১৫
অন্যান্য, আদালত
A A

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে কসাই সিরাজ এবং খান আকরাম হোসেনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাত অভিযোগ আনা হয়। ট্রাইব্যুনালে আনা সাত অভিযোগের মধ্যে ছয়টি প্রমাণিত হয়েছে।

শেখ সিরাজুল হক ওরফে কসাই সিরাজের বিরুদ্ধে প্রমাণিত অভিযোগসমূহ

অভিযোগ-১


১৯৭১ সালের ১৩ মে দুপুর ২টার দিকে রাজাকার বাহিনীর বাগেরহাটের ডেপুটি কমান্ডার শেখ সিরাজুল হক ওরফে কসাই সিরাজ ও রজব আলী ফকিরের নেতৃত্বে ৫০-৬০ জন রাজাকার জেলার রঞ্জিতপুর গ্রামে ঘিরে ফেলে। সিরাজুল হক ও তার সহযোগীরা প্রায় ৪০-৫০ জন হিন্দুকে হত্যা করে। এরপর তারা বিভিন্ন বাড়িতে লুটপাট চালিয়ে আগুন লাগিয়ে দেয়। ঘটনায় সিরাজের বিরুদ্ধে গণহত্যা, হত্যা, লুটপাট ও অগ্রিসংযোগসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।
তার এ অভিযোগ প্রমাণ হওয়ায় মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।

অভিযোগ-২
মুক্তিযুদ্ধের সময় ভারতের শরণার্থী শিবিরে যাওয়ার জন্য বাগেরহাট জেলার রামপাল থানার ডাকরার কালী মন্দিরে জড়ো হয় হিন্দু সম্প্রদায়ের দুই-তিন হাজার মানুষ। খবর পেয়ে তাদের হত্যার উদ্দেশ্য কসাই সিরাজ ও রজব আলী ফকিরের নেতৃত্বে ৪০-৫০জন সশস্ত্র রাজাকার ওই গ্রামে যায় এবং নির্বিচারে গুলি চালিয়ে ছয় থেকে সাতশ জনকে হত্যা করে তারা। ১৯৭১ সালের ২১ মে বেলা ৩টা থেকে ৫টার মধ্যে এ ঘটনা ঘটে। পরে সে ওই এলাকার বিভিন্ন বাড়িতে লুটপাট চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় সিরাজের বিরুদ্ধে গণহত্যা, হত্যা, লুটপাট ও অগ্নি সংযোগের অভিযোগ আনা হয়।
তার এ অভিযোগ প্রমাণ হওয়ায় মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।

অভিযোগ-৩
মুক্তিযুদ্ধের সময় ১৮ জুন সকাল ১০টার দিকে সিরাজের নেতৃত্বে ২০-২৫ জন পাকিস্তানি সেনা সদস্য এবং ৩০-৩৫ জন সশস্ত্র রাজাকার বেসরগাতী, কান্দাপাড়া গ্রাম এবং কান্দাপাড়া বাজার থেকে ২০ জনকে অপহরণ করে। সিরাজ ও তার সহযোগীরা তাদেরকে কান্দাপাড়া বাজারে আটকে রেখে নির্যাতন করে। সেই নির্যাতনে ১৯ জন নিহত হয়। ঘটনায় সিরাজের বিরুদ্ধে খুন, অপহরণ, আটকে রেখে নির্যাতনের অভিযোগ আনা হয়।
তার এ অভিযোগ প্রমাণ হওয়ায় মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।

অভিযোগ-৪
একাত্তরের ১৪ অক্টোবর সকালে সদর থানার চূলকাঠি গ্রাম, চুলকাঠি বাজার, গণশেমপুর ও আশপাশের এলাকায় হামলা করে সিরাজ  ও রজব আলী ফকিরের নেতৃত্বে ১০০-১৫০ জন সশস্ত্র রাজাকার। এ সময় তারা ৪২টি বাড়িতে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে সিরাজ মাস্টার ও তার সহযোগীরা সাত ব্যক্তিকে অপহরণ করে তাদেরকে চুলকাঠি বাজারে আটকে রাখে। পরে তাদের নির্যাতন করে হত্যা করা হয়। এ ঘটনায় সিরাজের বিরুদ্ধে হত্যা, অপহরণ, আটকে রেখে নির্যাতনসহ অন্যান্য অভিযোগ আনা হয়।
তার এ অভিযোগ প্রমাণ হওয়ায় মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।

Reneta

অভিযোগ-৫
৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ৫ নভেম্বর দুপুরে সিরাজ, স্থানীয় রাজাকার নেতা খান আকরাম হোসেন ও আবদুল লতিফ তালুকদারসহ ৫০-৬০জন রাজাকার মিলে কচুয়া থানার শাঁখারিকাঠি হাটে হামলা চালায়। এ সময় তারা ৪০ জন হিন্দু এবং দুই স্বাধীনতা সমর্থককে আটক করে বেয়নেট দিয়ে খুঁচিয়ে এবং গুলি করে হত্যা করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অপহরণ, হত্যাসহ অন্যান্য অপরাধের অভিযোগ আনা হয়। তার এ অভিযোগ প্রমাণ হওয়ায় মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।

খান আকরাম হোসেনের বিরুদ্ধে প্রমাণিত অভিযোগসমূহ
অভিযোগ
-৭
মুক্তিযুদ্ধের শেষ দিকে ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান শিকদার অন্য চার মুক্তিযোদ্ধাকে মোড়েলগঞ্জ থানার তেলিগাতীতে খান আকরাম হোসেন ও আবদুল লতিফ তালুকদারসহ রাজাকার বাহিনীর সদস্যরা আটক করে। পরে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ওপর নির্যাতন করে নদীর পাশে নিয়ে গুলি করে হত্যা করে। এ ঘটনায় খান আকরাম হোসেন ও আব্দুল লতিফ তালুকদারের বিরুদ্ধে অপহরণ ও খুনের অভিযোগ আনা হয়।
তার এ অভিযোগ প্রমাণ হওয়ায় আমৃত্যু কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।

তাদের দু’জনের বিরুদ্ধে আনিত ৬ নম্বর অভিযোগ ট্রাইব্যুনালে প্রমাণিত হয় নাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতা বিরোধী অপরাধযুদ্ধাপরাধীর বিচার
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT