চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কষ্ট হলেও বিধিনিষেধ মেনে করোনা নিয়ন্ত্রণ

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:০৪ অপরাহ্ণ ৩০, জুন ২০২১
সম্পাদকীয়
A A

দেশজুড়ে ৭ দিনের কঠোর বিধিনিষেধ কার্যকর হতে যাচ্ছে ১ জুলাই থেকে। এর আগের দিন দেশে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে, আর আক্রান্ত আট হাজার ছাড়িয়েছে। এদিন নতুন ১১৫ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৫০৩ জন। আর সর্বোচ্চ শনাক্ত হয়েছেন আট হাজার ৮২২ জন, শনাক্তের হার ২৫ দশমিক ১৩ শতাংশ।

৭ দিনের জন্য কঠোর লকডাউন ঘোষণার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। এতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। বুধবার সকালে প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিধি-নিষেধ কার্যকর করতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করবে। বৃহস্পতিবার ভোর ৬ টা থেকে শুরু হচ্ছে এই লকডাউন। ৭ দিনের এই লকডাউনে কেউ বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে বের হলেই কঠোর শাস্তি দেওয়া হবে।

গতবছরের মার্চ মাস থেকে দেশে করোনার প্রকোপ শুরুর পর থেকে যে কয়েক দফা বিধিনিষেধ দেয়া হয়েছিল, সেগুলোর বেশিরভাগই নিয়ম মানা আর না মানার লুকোচুরির মধ্য দিয়ে কেটেছে। জীবন বাঁচানোর প্রয়োজনে অনেকে মেনেছে বিধিনিষেধ, অনেকে আবার জীবন-জীবিকার তাগিদে বাইরে বের হয়ে এসেছিল। লকডাউনের পক্ষে-বিপক্ষে বিরাট জনমত সেসময় থেকেই গড়ে উঠতে থাকে। দিনমজুর থেকে শুরু করে স্বল্পআয়ের মানুষের কষ্ট সবাইকে ব্যথিত করেছে। সরকারও পরিস্থিতি উন্নতির সাথে সাথে শিথিল করে আসছিল যথানিয়মে, কিন্তু সম্প্রতি সঙক্রমণ আবারও বাড়ায় বেছে নিতে হয়েছে বিধিনিষেধের পথ।

প্রধানমন্ত্রীসহ প্রশাসনের সর্বস্তর থেকে এবারের বিধিনিষেধ মানতে ও কার্যকর করতে আহ্বান জানানো হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জেল-জরিমানার সতর্কতাও আসছে লকডাউনকে ঘিরে। ভ্যাকসিন নিয়ে তৈরি হওয়া সঙ্কট ও সংক্রমণ-মৃত্যু বেড়ে যাবার এই সময় কঠোর হওয়া ছাড়া কোনো উপায় নেই। কিছুটা কষ্ট করে হলেও বিধিনিষেধ মেনে করোনাকে নিয়ন্ত্রণ করা একান্ত জরুরি।

ইতিবাচক খবর হচ্ছে, ১ জুলাই থেকে আবারও গণভ্যাকসিন কার্যক্রম শুরু হচ্ছে জোরেশোরে। ভারত থেকে ভ্যাকসিন না পাওয়া গেলেও চীন ও রাশিয়া থেকে আসছে ভ্যাকসিন। আমাদের আশাবাদ, কিছুদিনের কঠোর বিধিনিষেধ মেনে ও ভ্যাকসিন কার্যক্রমের মাধ্যমে করোনা নিয়ন্ত্রণে আসবে। আর এই সময়ে সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকার ও সমাজের অবস্থাপন্ন মানুষরা এগিয়ে এলে পরিস্থিতি মোকাবেলা সহজ হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কঠোর বিধিনিষেধকরোনাভ্যাকসিনসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ নেওয়াজ খান

অ্যালগরিদম যুগে সাংবাদিকতা

এপ্রিল ২১, ২০২৬

পদোন্নতি পেয়ে একজন সচিব, ২ জনকে রদবদল

এপ্রিল ২১, ২০২৬

টি-টুয়েন্টি দলে রিপন ও সাকলাইন, যে ব্যাখ্যা দিল বিসিবি

এপ্রিল ২১, ২০২৬
ছবি: জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতি

জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতির মতো আরও যারা ছিলেন

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT