চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কষ্টের উইকেটে বোলিং শুরুর অপেক্ষায় সাইফউদ্দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

কাদা মাটি তুলে ফেলে বসিয়েছেন সারি সারি ইট। তার ওপর দিয়েছেন শক্ত মাটি। ৯ ঘণ্টা খেটে মোহাম্মদ সাইফউদ্দিন নিজ এলাকার স্কুল মাঠে অনুশীলনের জন্য বানিয়েছেন উইকেট। যদিও তা থেকে ফায়দা নিতে পারছেন না পুরোপুরি। নিয়মিত ব্যাটিং করলেও অপর প্রান্তের মাটি নরম থাকায় বোলিং শুরু করতে পারছেন না ইনজুরি থেকে ফেরা টাইগার অলরাউন্ডার।

ফেনীতে প্রায়ই হচ্ছে বৃষ্টি। যে কারণে উইকেটের মাটি শক্ত হচ্ছে না মোটেও। টানা রোদ ছাড়া বোলিংয়ের জন্য উপযুক্ত হওয়ার কোনো সম্ভাবনাও নেই। যে উইকেট বানাতে এত খাটলেন, সেখানে আদৌ বোলিং করা যাবে কিনা; সেটি নিয়ে সংশয়ে জাতীয় দলের এ পেসার।

‘আজ চার ঘণ্টার মতো ব্যাটিং করেছি। কিন্তু বোলিং শুরু করতে পারছি না। বোলিং প্রান্ত শুকায়নি। ঈদের পর বিসিবি ডাকলে হয়ত ঢাকায় চলে যাব। তার আগে কয়েকটা দিন যদি এখানে বোলিং করতে না পারি খুব আক্ষেপ থেকে যাবে। পর্যাপ্ত রোদ যেন মাঠ পায় সে দোয়াই করছি এখন।’

‘ছোটবেলায় যেভাবে আমরা নিজেরা উইকেট বানাতাম, সেরকম আনন্দ নিয়েই বোলিং প্রান্তের উইকেট বানিয়েছি। এলাকার আরও কিছু খেলোয়াড় ছিল সবাইকে নিয়েই কাজটা করেছি। প্রথম দিন ৩ ঘণ্টা, পরের দিন ৬ ঘণ্টা টানা কাজ করেছি আমরা।’

ফেনীর পাইলট হাই স্কুল মাঠের সঙ্গে সাইফউদ্দিনের বন্ধুত্ব ছোটবেলা থেকেই। বাসা থেকে মাঠের দূরত্ব মাত্র পাঁচ মিনিটের হাঁটাপথ। এখানে খেলে পেয়েছেন ক্রিকেটার হওয়ার দিশা। ছুটিতে গ্রামে গেলে এই মাঠেই কাটে তার সকাল, বিকাল, সন্ধ্যা।

করোনাকালেও প্রিয় মাঠের প্রতি ভালোবাসা কাজ করছে। দীর্ঘদিন ঘরে কাটানো সাইফউদ্দিন মাঠে নেমেছেন নিজেকে প্রস্তুত করার মিশন নিয়ে। ঘরবন্দি থাকাকালীন ট্রেডমিলে দৌড়ে ওজন কমিয়েছেন চার কেজি। এখন নেমে পড়েছেন স্থানীয় মাঠে।

Reneta

‘ছোটবেলা থেকেই মাঠ আমাকে টানে। মাঠে থাকতেই বেশি ভালো লাগে। যখন যেখানে থাকি চেষ্টা করি মাঠে কিছু না কিছু করতে। এতেই আমার ভালো লাগা। এখন যেহেতু সময়টা ভালো নয় তাই নিজেকে নিরাপদ রেখে, সাবধানতা অবলম্বন করে যতটা কাজ করা যায় করছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার ক্রিকেটবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবিসিবিলিড স্পোর্টসসাইফউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

ক্যাম্প শুরু হলেও যোগ দেননি রোনালদো, অপেক্ষায় আল-নাসের

জুলাই ৩১, ২০২৬

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT