চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কল টাইম’ নিয়ে পরিচালকদের উদ্দেশ্যে মেহজাবীনের ‘স্ট্যাটাস’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৮
তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

লাক্সতারকা মেহজাবীন চৌধুরী নিয়মিত কাজ করেন। সকাল থেকে মধ্যরাত অবধি শুটিং করে আবার সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়। এতে করে কিছু সমস্যার পড়তে হয় তাকে। শুধু তাই নয়, সব শিল্পীই এই সমস্যার মুখোমুখি হন। এ বিষয়ে পরিচালক ও সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন জনপ্রিয় এই তারকা অভিনেত্রী।

নিজের ফেসবুকে বিষয়টি নিয়ে মঙ্গলবার দুপুরে মেহজাবীন একটি স্ট্যাটাস দিয়েছেন। পরিচালক ও সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করে মেহজাবীন বলেন, আমরা যারা অভিনয় ও পরিচালনার সঙ্গে জড়িত তারা যেন সকাল ১০ টা থেকে রাত ১০ টা অবধি শুটিং করার যে নিয়মটা আছে সেটা মেইনটেইন করি। এছাড়া যদি আমাকে সকাল ৬ টায় দরকার হয় তাহলে বিকাল ৬ টার মধ্যে আমাকে ছেড়ে দিতে হবে।

আপনারা নিশ্চয় জানেন, অনেক রাত পর্যন্ত কাজ করাটা মানসিক এবং শারীরিক দুইভাবেই হ্যাম্পার করে আমাদের। এবং পরের দিন যে শিডিউলটি আমি অলরেডি লক করেছি এবং নিজের শতভাগ দেওয়ার কথা দিয়েছি, সেটি আগের দিনের ‘লেট নাইট’-এর জন্য নানা ভাবে হ্যাম্পারড হয়। এতে করে আমার সাথে কাজ করা অন্য ডিরেক্টর, টিম বা কো–আর্টিস্টও ক্ষতিগ্রস্থ হচ্ছে, কাজটি শতভাগ হচ্ছে না একই সঙ্গে, আমরা বেস্ট আউটপুট দিতে পারছি না।

একজন শিল্পীর ঘুমের স্বল্পতা, বিশ্রামের ঘাটতি, অসুস্থতা সবই অন-স্ক্রিনে ধরা পড়ে। একই ব্যাপার ঘটে লাইট ক্রু, প্রোডাকশন টিম, ডিরেক্টরের টিম সবার সাথেই। আমরা সবাই মানুষ এবং একটা মানসিক আর শারিরীক বিশ্রাম প্রয়োজন। মনে রাখবেন, পরের দিন নিজেরদের সেরাটা দেওয়ার চেষ্টা আমাদের সবারই সমান থাকে, কিন্তু বিশ্রামের অভাবে সেই চেষ্টা ধীরে ধীরে কমে যায়।

অভিনয় বা পরিচালনা সৃজনশীল কাজ। প্রচন্ড সম্মান আর ভালবাসার যায়গা থেকে, সবটুকু মন দিয়ে এটা করতে হয়। আমি আশা করবো সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রত্যেক দিনের কাজগুলো, অভিজ্ঞতা গুলো আরো বেশি সুন্দর হবে। সবার জন্য শুভ কামনা। আপনাদের সবার মেহ্জাবীন।

মেহজাবীনের দেওয়া এই পোস্টে অনেক তারকাই সম্মতি জানিয়েছেন। অভিনেতা জোভান মেহজাবীনের পোস্টটি শেয়ার করে লিখেছেন, হ্যাঁ, এটাই হওয়া উচিত। প্লিজ। শবনম ফারিয়া, শাহতাজও এই পোস্টটি সম্মতি দিয়ে শেয়ার করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জোভানমেহজাবিন চৌধুরীশবনম ফারিয়াশাহতাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শুভর মতো কষ্ট ইন্ডাস্ট্রিতে কেউ করেছে বলে আমার মনে হয় না’

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আদালতের রায়ে ২০২৯ পর্যন্ত আমার মেয়াদ আছে: মেয়র শাহাদাত হোসেন

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার পশ্চিমবঙ্গে বাকি ১৪২ আসনের ভবিষ্যত নির্ধারণ

এপ্রিল ২৭, ২০২৬

শুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা দীপিকা!

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না: হুইপ রকিবুল ইসলাম

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT