চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কল্যাণপুরে তরুণ দম্পতির পরিকল্পিত সবুজ ছাদ

শাইখ সিরাজ শাইখ সিরাজ
৮:৫০ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০১৬
কৃষি
A A

ছাদের বাসভবনকে গাছপালার শৈল্পিক সৌন্দর্যে সাজিয়েছেন ঢাকার কল্যানপুরের এক তরুণ দম্পতি। ছাদ থেকেই মিটছে পরিবারের সবজি ও ফলের চাহিদার অনেকটা। মিটছে মনের খোরাকও।

আট বছরের প্রচেষ্টা পৌঁছেছে এখানে। পরিকল্পিত সবুজে ছেঁয়ে গেছে ছাদ। এখান থেকেই পুরণ হচ্ছে মিটুল আর বিন্তি দম্পতির কৃষিকাজের শখ। পুরণ হচ্ছে মাটি আর ফসলের কাছাকাছি থাকার স্বপ্ন।

কল্যানপুরের কৃষ্ণচূড়া এপার্টমেন্টের ছাদ কৃষি উদ্যোক্তা তৌহিদ মিতুল বলেন, আমরা সব সময় প্রশান্তির জায়গাটা চিন্তা করেছি, সবুজে থাকতে চেয়েছি, একটা জঙ্গল টাইপের করে এটা আমাদের দুইজনেরই পছন্দ।

14064160_10153729998466642_2173318654520063160_n
কর্মব্যস্ত জীবনের সব ক্লান্তি দূর হয়ে যায় এই সবুজ নীড়ে ঢাকা ছাদে এসে, ফিরে পান ছোটবেলায় মনে গাঁথা ভিটেমাটির গন্ধও

দেশী বিদেশী ফুল ফল, যা কিছু সৌন্দর্যের তার সবকিছুর সমাহার ঘটেছে এখানে। এমনকি রয়েছে পদ্ম ফুল আর কচুরিপানা। রয়েছে নানা রকমের ঔষধি গাছও।

কল্যানপুরের কৃষ্ণচূড়া এপার্টমেন্টের ছাদ কৃষি উদ্যোক্তা রেবেকা সুলতানা বিন্তি বলেন, আমি নিজেকে নগর কৃষক বলি।আমার এক খন্ড জমি থাকলে কি কি চাষ করতাম সেটাও চিন্তা করি।আমি প্রতিদিন সকালে ঝুড়ি নিয়ে এসে শাক তুলি, করল্লা তুলি, ঝিঙা তুলি। আসলে আমার সকালটা অনেক সুন্দর করে শুরু হয়।

14681634_10153729998461642_8560605028148385131_n
ছাদের ওপর সবুজ নিসর্গ এই ছোট্ট পরিবারটিকে করে তুলেছে প্রাণবন্ত

দিনে দিনে সেজে উঠেছে চিলেকোঠার এক টুকরো ছাদও। সেখানে সাজিয়েছেন শাক-সবজির পসরা।
সবুজ এই আবাসে বসে এই তরুণ দম্পতি স্বপ্ন দেখেন এই নগরের সবুজ সৌন্দর্যের।

তরুণ দম্পতি জানায়, আশে পাশে এখনো অনেক প্রচুর খোলা ছাদ পড়ে আসে। ছাদকৃষি নিয়ে যদি রাষ্ট্র যদি একটা বাধ্যবাধকতা করে দেয় তবে সবাই সবুজে থাকতে পারবে।

এ দম্পত্তির বসবার আর শোবার ঘরের মতোই এক টুকরো এই ছাদ কৃষি বা ছাদ বাগান তাদের পরিবারের অবিচ্ছেদ্য একটি অংশ।যা তারা নির্মাণ করছে নিষ্ঠা ভালবাসা ও একাগ্রতা দিয়ে আগামী প্রজন্মের জন্যে।এ থেকে তারা যেমন পাচ্ছে উপকার একই সাথে এ সুশীতল ছায়ানীড় নগরবাসীকে দিচ্ছে বিশুদ্ধ নিঃশ্বাসের নিশ্চিয়তা।

ভিডিওতে দেখুন কল্যানপুরের ছাদকৃষি:

https://www.youtube.com/watch?v=wzIoHjX6GmU

ট্যাগ: ছাদ কৃষি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘প্রাইজ ফর প্রেস ফ্রিডম’ এর জন্য মনোনীত মাহফুজ আনাম

পরবর্তী

সবাই হিরো হতে চাইলেও খল-অভিনেতা হতে চান সনি

পরবর্তী

সবাই হিরো হতে চাইলেও খল-অভিনেতা হতে চান সনি

বিস্ফোরক বহনকারী ‘আত্মঘাতী ড্রোন’ তৈরি করেছে ইরান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

মিয়ামির ৭ গোলে মেসিই করলেন ৪টি

আগস্ট ৩০, ২০২৬

অপরাধ দমনে হাউজিং সোসাইটির নেতাদের সঙ্গে র‍্যাবের টাউন হল মিটিং

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT