চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলেজছাত্রী হত্যায় গ্রেপ্তার ২

শফিউল বারী রাসেল শফিউল বারী রাসেল
৫:২০ অপরাহ্ণ ০৮, মে ২০২২
জনপদ, জয়পুরহাট
A A
কলেজছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি ও পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের পাঁচবিবিতে ধর্ষণে বাধা দেওয়ায় কলেজছাত্রী শ্বাসরোধে হত্যার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তাররা হলো, জেলার পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের শংকর মহন্তের ছেলে রনি মহন্ত (৩০) ও আয়মাপাড়া গ্রামের খোরশেদ মণ্ডলের ছেলে জাহিদ হাসান ওরফে কামিনি জাহিদ (৩২)।

পুলিশের দাবি, তারা দু’জনই হত্যাকাণ্ডে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছে। তাদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে।

শুক্রবার ৬ মে রাতে উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামের মোজাম্মেল হকের মেয়ে আয়েশা সিদ্দিকা (২০) কে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পর শনিবার দিবাগত রাতে ওই এলাকা থেকে দুজনকে গ্রেফতার করা হয়।

রোববার দুপুরে এ নিয়ে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা সাংবাদিকদের বলেন, আসামিরা ভিকটিমকে উত্যক্ত করতো ও কুপ্রস্তাব দিত। তাকে ধর্ষণ করার জন্য এক সপ্তাহ যাবৎ সুযোগ খুঁজছিল।

আয়েশার ভাই মোস্তাক তার শ্বশুর বাড়িতে যাওয়ার সুযোগে প্রতিবেশী রনি ও তার সহযোগী জাহিদসহ শুক্রবার রাতে তারা পরিকল্পিতভাবে ওয়াল টপকিয়ে সুযোগ বুঝে রাত দুইটায় ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে আয়েশা বাধা দিলে আসামিরা ক্ষিপ্ত হয়ে গলা চেপে ধরলে তার মৃত্যু হয়। পরে তারা পালিয়ে যায় ।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় পাঁচবিবি থানায় একটি মামলা হয়েছে। সিআইডির টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে, আলামতগুলো পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। আসামিদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগ: গ্রেপ্তার ২জাহিদ হাসানশিক্ষার্থী হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘দুই বছরের মধ্যে টেস্টেও আমরা ভালো করব’

পরবর্তী

চলচ্চিত্রে রবি ঠাকুর

পরবর্তী
রবী ঠাকুরের ছবি, চলচ্চিত্রের দৃশ্য, বাংলার সাহিত্য ও সংস্কৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্রে রবি ঠাকুর

আইপিএলে গেইলের ছবি, তিনি লাল টুপি ও ক্রিকেট ব্যাট হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

আক্ষেপ ঘোচাতে আইপিএলে ফিরবেন গেইল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভে পুলিশ সদস্যকে মারধর, সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

আগস্ট ৩০, ২০২৬

শুল্কমুক্ত ডুপ্লেক্স বোর্ড চোরাচালানের চেষ্টা, ১০ ট্রাক আটক

আগস্ট ৩০, ২০২৬

‘অস্ত্র আছে’, বাড়ি ঘিরে র‍্যাব-পুলিশ; মিলল না কিছুই

আগস্ট ৩০, ২০২৬

‘কব্জিকাটা’ ও ‘আই ডোন্ট কেয়ার’ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT