চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলেজছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

ফজলুল হক মোড়লফজলুল হক মোড়ল
৮:৪৬ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০২০
- লিড নিউজ, গাজীপুর, জনপদ
A A

গাজীপুরের শিমুলতলী এলাকায় এক কলেজছাত্রীকে (১৮) গণধর্ষণের অভিযোগে জিএমপি সদর থানায় মামলা হয়েছে। এরপর অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুর এবং ময়মনসিংহ থেকে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার জয়দেবপুর থানার উপ-পরিদর্শক ফিরোজ এ তথ্য জানিয়েছেন।

অভিযুক্তরা হচ্ছে, গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকার আবুল কালামের ছেলে মাসুদ রানা (২৫) ও ময়মনসিংহের কোতোয়ালি থানার গলগণ্ডা গ্রামের নূরুল ইসলামের ছেলে মো. আনন্দ (২২)। গ্রেপ্তাররা গাজীপুর মহানগরের শিমুলতলী চতরবাজার এলাকায় বসবাস করে গাড়ি চালাত।

ওই ঘটনায় অভিযুক্ত গাজীপুর মহানগরের চতরবাজার এলাকার নয়ন মিয়ার ছেলে নাঈম (১৯) পলাতক রয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে: গণধর্ষণের শিকার ওই ছাত্রীর বাড়ি জামালপুরে। পরিবারের সাথে গাজীপুর জেলা শহরে বসবাস করে স্থানীয় একটি কলেজে প্রথম বর্ষে লেখাপড়া করে। অভিযুক্ত নাঈম তার সহপাঠী এবং ৮/৯ মাস যাবত পরিচিত। বৃহস্পতিবার বিকেলে নাঈম ওই ছাত্রীকে মোবাইল ফোনে চতরবাজার বটতলা যেতে বলে। কলেজছাত্রী সেখানে গিয়ে নাঈম, আনন্দ ও রানাকে দেখতে পায়। কিছুক্ষণ পরে আনন্দ ও রানা সেখান থেকে চলে যায়। পরে নাঈম তাকে নিয়ে একটি অটোরিকশা করে শিমুলতলী এলাকায় যায় । সেখান থেকে ওই এলাকার একটি ঘরে নিয়ে যায় এবং তারা জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। পরে নাইম তাকে অটোস্ট্যান্ডে নিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। রাস্তার পাশে বসে কান্নাকাটি করতে থাকলে আশপাশের লোকজন বিষয়টি গাজীপুর সিটি কর্পোরেশনের স্থানীয় কাউন্সিলরকে জানান। কাউন্সিলর থানায় খবর দিলে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে ভিকটিমের মা বাদী হয়ে জিএমপি’র সদর থানায় মামলা করেছেন।

Reneta

গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) সদর থানার ওসি আলমগীর ভূইয়া জানান: এ ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামি নাঈমকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তার ২
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT