ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। এ ঘটনায় ৩শ’ ৫০জন রোগীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
জানা যায়, সকাল আটটার দিকে মেডিকেলের ফার্মেসিতে আগুন লাগে। দোতলা ও তিন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগীদের সরিয়ে নেয়া হয়। প্রাথমিক অবস্থায় তাদের হাসপাতালের কাছে খেলা জায়গায় রাখা হয়েছে। কয়েকজনকে অন্য হাসপাতালেও নেয়া হয়েছে। তবে আগুনে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
২০১১ সালে কলকাতার আমরি হাসপাতালে আগুনে ৯২ জনের মৃত্যুর পর আবারও হাসপাতালে আগুনের ঘটনা ঘটলো।







