চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতা কফি হাউজে বাংলাদেশের কবির একক কবিতাসন্ধ্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ণ ০১, মে ২০১৮
শিল্প সাহিত্য
A A

‘সিটি অব জয়’ কলকাতার কলেজস্ট্রিটের কফি হাউজে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের কবি গিরীশ গৈরিক-এর একক কবিতাসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানটি আয়োজন করে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা ‘নবাঙ্কুর’।

অনুষ্ঠানের শুরুতেই কবি গিরিশ গৈরিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর চিত্রশিল্পী পলাশ চৌধুরী তার আঁকা গিরীশ গৈরিকের একটি পোট্রেট কবির হাতে তুলে দেন। কবির কবিতা ও শিল্পজীবন নিয়ে বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক তারাশংকর বন্দ্যোপাধ্যায়।

তারাশংকর বলেন, ‘গিরীশ গৈরিকের কবিতায় এক মোহময় জগৎ আছে। আমি মা সিরিজের কবিতা পড়তে পড়তে প্রতিনিয়ত ভেবেছি হৃদয়ের কত গভীর থেকে অনুভূতির স্রোত উঠে আসলে এমন কবিতা লেখা যায়।’

কবি ও নবাঙ্কুর পত্রিকার সম্পাদক তন্ময় মণ্ডল বলেন, ‘সম্ভবত কলকাতায় এই প্রথম বাংলাদেশের প্রজন্মের কোনো কবির একক কবিতাসন্ধ্যা অনুষ্ঠিত হল।  দু’দেশের মাঝখানে যতই কাটাতারের প্রাচীর থাকুক না কেন ভাষার বন্ধন তো অন্তরের।  তাই এই অন্তরের বন্ধনকে সুদৃঢ় করতে এপার বাংলা ও ওপার বাংলার কবিদের যাতায়াত এবং তাদের শিল্প-ভাবনার আদান-প্রদান খুব জরুরী।’ দুটি পর্বে কবি তার একক কবিতা পাঠ করেন। প্রথম পর্বে মা সিরিজ থেকে তিনি কবিতা শোনান। সেই সঙ্গে কথা বলেন কবিতার বিভিন্ন বিষয় নিয়ে। কবিতা প্রসঙ্গে কবি গিরীশ গৈরিক বলেন, তার কবিতা নিতান্তই সাদামাটা। আকাশের মত বর্ণিল তবে দৃশ্যমান সেই রঙের লুকোচুরি।  তিনি আরো বলেন, এমন কোনো কবিতা তিনি লিখতে চাননি, যা পাঠ করে পাঠক বুঝতে ব্যর্থ হন।

পরবর্তী পর্বে কবির সঙ্গে আলাপচারিতায় বাংলাদেশের প্রজন্মের কবিদের কবিতা সম্পর্কে ও তার কবিতা ভাবনা নিয়ে কথা বলেন।  এরপর ডোম কবিতা সিরিজ থেকে বেশ কয়েকটি কবিতা পাঠ করেন কবি।

শেষ পর্বে সুন্দরবন থেকে আসা সন্দীপ পাত্র ও কবি শান্তিময় মুখোপাধ্যায়ের গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

Reneta

অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন কবি স্বরূপ মণ্ডল, কবি সেলিম মণ্ডল, কবি সৈকত সরকার, কবি প্রতীপ হালদার, কবি সোমনাথ আদক প্রমুখ।  অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন কবি সৈকত ঘোষ।

তরুণ কবি গিরীশ গৈরিক-এর জন্ম ১৫ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় ।  তিনি সাধারণ এক কৃষক পরিবারের সন্তান।  তার ছেলেবেলা কেটেছে মধুমতির তীরে ঘুরে ফিরে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকসহ স্নাতকোত্তর করেন। তিনি বর্তমানে পেশা হিসেবে বেছে নিয়েছেন সাংবাদিকতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবি
শেয়ারTweetPin2

সর্বশেষ

বিশ্বকাপ জিতলেই ব্যালন ডি’অর জেতা সম্ভব নয়

জুলাই ২৫, ২০২৬

ককরোচ আন্দোলনে বিজেপি সরকারের মন্ত্রীর মেয়ে, রাজনীতিতে তোলপাড়

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে ‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

জুলাই ২৫, ২০২৬

আলো ছড়িয়ে ৮৭ বছরে আবদুল্লাহ আবু সায়ীদ

জুলাই ২৫, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, অনড় ককরোচ জনতা পার্টি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT