চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় সেলফি শিকারিদের পাল্লায় মোশাররফ করিম!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) কলকাতার ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ব্রাত্য বসু পরিচালিত নতুন সিনেমা ‘ডিকশনারি’। এই ছবির মধ্য দিয়ে প্রথমবার কলকাতার কোনো সিনেমায় অভিনয় করলেন মোশাররফ করিম। ছবির প্রিমিয়ার অনুষ্ঠানে যোগ দিতে গত বুধবার সেখানে যান দেশের তারকা এই অভিনেতা।

শুধু প্রিমিয়ার অনুষ্ঠান নয়, মুক্তির প্রথম দিনেও কলকাতায় আছেন তিনি। ঘুরছেন কলকাতা শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে। আর সবখানেই দেখা পাচ্ছেন তার অসংখ্য ভক্ত অনুরাগীদের।

শুক্রবার কলকাতার হলগুলোতে ঘুরছেন মোশাররফ করিম

এরমধ্যে থেমে থেমেই পড়তে হয়েছে সেলফি শিকারিদের পাল্লায়। অন্তত ডিকশনারির প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন এর ফেসবুক পেজের একটি লাইভ ভিডিওতে তেমন দৃশ্যই দেখা গেলো।।

এরআগে বৃহস্পতিবার ‘ডিকশনারি’র প্রিমিয়ার অনুষ্ঠানে ছবির কলাকুশলী, নির্মাতা ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতার নামিদামি তারকা নির্মাতা ও অভিনেতারা। সৃজিত মুখার্জীকে নিয়ে সেখানে এসেছিলেন মিথিলাও।

প্রিমিয়ার অনুষ্ঠানে ব্রাত্য বসুরে সঙ্গে মোশাররফ করিম

এই ছবির পোস্ট প্রোডাকশনের কাজ করেছেন কলকাতার অনির্বাণ মাইতি। চ্যানেল আই অনলাইনকে তিনি জানিয়েছেন, কলকাতার ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ডিকশনারি’। ছবিটি নিয়ে আশাবাদী সবাই।

বুদ্ধদেব গুহর দু’টি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘ডিকশনারি’। গল্প দুটির মতোই ছবিতেও দুটি স্তরে কাহিনি উঠে এসেছে।

প্রিমিয়ারে এসেছিলেন সৃজিত-মিথিলা
Reneta

কলকাতার আবির-নুসরাত অভিনয় করেছেন স্বামী-স্ত্রীর ভূমিকায়। এ অংশটি ‘স্বামী হওয়া’ গল্পকে কেন্দ্র করে, অন্যদিকে ‘বাবা হওয়া’ গল্প অবলম্বনে পৌলমী-মোশারফের কাহিনি দেখানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবিরকলকাতাডিকশনারিনুসরাতপ্রেক্ষাগৃহব্রাত্য বসুমোশাররফ করিমলিড বিনোদনসেলফি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসী ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্তে ওমান পুলিশ

মে ১৬, ২০২৬

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT