কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব: যাচ্ছে ৩২ ছবি, ইমপ্রেসের ৭
৫ ফেব্রুয়ারি থেকে কলকাতায় তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের বিভিন্ন ছবি ও পোস্টার, যেখানে চলচ্চিত্রের বিভিন্ন শৈলী ও শিল্পীদের উপস্থিতি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
কলকাতায় প্রথম ও দ্বিতীয়বার সফল আয়োজনের পর তৃতীয় বারের মতো শুরু হতে যাচ্ছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। পুরোপুরি বাংলাদেশের সিনেমা নিয়ে এ উৎসবটি এবার চলবে ৫ দিনব্যাপী।
তথ্যমন্ত্রণালয় থেকে জানানো হয়, কলকাতায় এবারের উৎসবটি শুরু হবে ৫ ফেব্রুয়ারি থেকে, যা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। চলচ্চিত্র উৎসবের পাশাপাশি এবার থাকছে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে চিত্রপ্রদর্শনীর আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের। এছাড়া কলকাতায় এই উৎসবে উপস্থিত থাকবেন জয়া আহসান, ফেরদৌস, পূর্ণিমা ও রিয়াজ প্রমুখ।
৫ দিনব্যাপী এবারের উৎসবে দেখানো হবে বাংলাদেশের ৩২টি সিনেমা। এরমধ্যে সাতটি সিনেমা ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত। ছবিগুলো হলো- জালালের গল্প, কৃষ্ণপক্ষ, অজ্ঞাতনামা, আঁখি ও তার বন্ধুরা, ফাগুন হাওয়ায়, ইতি তোমারই ঢাকা ও রাজাধিরাজ রাজ্জাক।
ইমপ্রেস টেলিফিল্ম ছাড়া যে ২৫টি সিনেমা দেখানো হবে কলকাতায় অনুষ্ঠিতব্য ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ এ:
ছুঁয়ে দিলে মন, আন্ডার কনস্ট্রাকশন, পদ্ম পাতার জল, বাপজানের বায়স্কোপ, মুসাফির, আয়নাবাজি, সত্তা, ভুবনমাঝি, সেরা নায়ক, পোড়ামন ২, দেবী, আবার বসন্ত, ইন্দুবালা, শাহেনশাহ, অন্তরজ্বালা, মায়া দ্য লস্ট মাদার, কাঠবিড়ালী, একাত্তরের গণহহত্যা ও বধ্যভূমি, জন্মসাথী, গণআদালত, হীরালাল সেন, কাঙ্গাল হরিনাথ, ইসমাইলের মা, শাটল ট্রেন ও ন ডরাই।






