চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ইমপ্রেসের ৭ ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ২৩, জুন ২০১৮
বিনোদন
A A

দ্বিতীয়বারে মত কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়ার উদ্যোগে চার দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বাংলাদেশের ৮টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এরমধ্যে ৭টি চলচ্চিত্রই ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত।

কলকাতার নন্দনে বসতে চলেছে চার দিনব্যাপী বাংলাদশ চলচ্চিত্র উৎসব বসবে আগামী ২৫ জুন সোমবার। এমনটাই জানিয়েছেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়া-এর সাবেক সাধারণ সম্পাদক ও এবারের উৎসব আয়োজক প্রেমেন্দ্র মজুমদার।

২৫ জুন বিকাল ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও আকা রেজা গালিব পরিচালিত ছবি ‘কালের পুতুল’ দিয়ে উৎসবের পর্দা উঠবে বিকাল চারটায়। এরপর এদিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নন্দনের দুই নম্বার হলে আয়োজন চলবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের। যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এছাড়াও এই অনুষ্ঠানে থাকবেন সংসদ সদস্য ও গুণী অভিনেতা ব্রাত্য বসু, কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখার্জী, নন্দনের সিইও মহুয়া ব্যানার্জী এবং বাংলাদেশি নির্মাতা আবু শাহেদ ইমন।

Banglabid

দ্বিতীয়বারের মতো কলকাতায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে সেখানকার দর্শকরা বড় পর্দায় দেখতে পারবেন বাংলাদেশের মোট আটটি ছবি। একই দিনে সন্ধ্যা ৭টায় দেখানো হবে ইমপ্রেস টেলিফিল্মের সাড়া জাগানো ছবি ‘অজ্ঞাতনামা’। তৌকীর আহমেদ পরিচালিত ছবিটি মুক্তি পায় ২০১৬ সালে।

উৎসবের দ্বিতীয় দিনে বিকাল ৪টা ও ৬টায় দেখানো হবে যথাক্রমে আকরাম খান পরিচালিত ও জয়া আহসান অভিনীত ইমপ্রেসের আলোচিত চলচ্চিত্র ‘খাঁচা’ এবং আবু সায়ীদের ছবি ‘ড্রেসিং টেবিল’।

তৃতীয় দিনেও দেখানো হবে দুই ছবি। মেহের আফরোজ শাওন পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘কৃষ্ণপক্ষ’ দেখানো হবে বিকাল ৪টায় এবং ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ও পূর্ণিমা অভিনীত ‘টুবি কন্টিনিউড’ নামের ছবিটি দেখানো হবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।

Reneta

উৎসবের শেষ দিন বৃহস্পতিবার দেখানো হবে অরুণ চৌধুরী পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের প্রশংসিত ছবি ‘আলতা বানু’। এরপর সন্ধ্যা ৬টায় ইমপ্রেস টেলিফিল্মের বাইরে একমাত্র ছবি হিসেবে দেখানো হবে অনিমেষ আইচ পরিচালিত বহুল আলোচিত ছবি ‘ভয়ংকর সুন্দর’। পরমব্রত চট্টোপাধ্যায় ভাবনা অভিনীত ছবি প্রদর্শনী দিয়েই পর্দা নামবে উৎসবের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকা রেজা গালিবআবু শাহেদ ইমনআবু সায়ীদআলতা বানুইমপ্রেস টেলিফিল্মকালের পুতুলকৃষ্ণপক্ষপূর্ণিমাপ্রেমেন্দ্র মজুমদারফরিদুর রেজা সাগরভয়ংকর সুন্দরলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসিদের দায়িত্ব ছাড়ছেন সাম্পাওলি

পরবর্তী

গাজীপুর সিটি নির্বাচন: শেষ মুহূর্তের প্রচারণায় পাল্টাপাল্টি অভিযোগ

পরবর্তী

গাজীপুর সিটি নির্বাচন: শেষ মুহূর্তের প্রচারণায় পাল্টাপাল্টি অভিযোগ

বৈদেশিক কর্মসংস্থান নিয়ে নতুন করে যা ভাবতে হবে

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT