চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় ঈদের ছবি ‘সুলতান’, প্রচারণায় ব্যস্ত মিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ০৭, জুন ২০১৮
বিনোদন
A A

জিতের সুলতান ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের তারকা অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আসন্ন ঈদে কলকাতায় ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। মুক্তির আগে ট্রেলার ও গান দিয়ে আলোচনায় এসেছে ছবিটি। এ ছবির প্রচারণায় মিম এখন কলকাতায়, সেখানে তিনি তুমুল ব্যস্ত। কলকাতা থেকে চ্যানেল আই অনলাইনকে এই নায়িকা এমনটাই জানিয়েছেন।

মিম বলেন, ৪ জুন কলকাতায় আসি। ৫ জুন কলকাতার পার্ক হোটেলে ‘সুলতান’ ছবির গানের মোড়ক উন্মোচন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জিৎ, প্রিয়াঙ্কাসহ অনেকেই। এরপর স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে ‘সুলতান’ নিয়ে কথা বলছি। এসব শেষ করে ১০ জুন ঢাকায় ফিরবো।

এই ঈদে বাংলাদেশের সিনেমা হলে ‘সুলতান’ মুক্তির কথা থাকলেও সুপ্রিমকোর্টের নির্দেশে উৎসবে ভারতীয়, পাকিস্তানি ছবির প্রদর্শন বন্ধে নির্দেশ দেয়। সে কারণে ছবির মুক্তি আটকে যায়। এ নিয়ে মন রাখাপ হয়নি মিমের। তিনি বলেন, ঈদে আসলে ভালো হতো। কারণ, ছবিটি ঈদকে টার্গেট করে নির্মাণ করা। আদালতের নির্দেশ যেহেতু হয়েছে তাই ঈদের পরে বাংলাদেশে মুক্তি পাবে বলে জেনেছি।

‘সুলতান’ ছবির মাধ্যমে প্রথমবার জিতের বিপরীত অভিনয় করছেন মিম। এই ছবিতে মিমকে দেখা যাবে, একজন উকিলের চরিত্রে। মিম বলেন, জিৎ দার সাথে কাজের অভিজ্ঞতা জমজমাট। চরিত্র নিয়ে মিম বলেন, যে আদালতে কেস নিয়ে কখনো জয়ী হতে পারেনা। একজন ব্যর্থ উকিল। খুব মজা লেগেছে চরিত্রটি। আমার দর্শকদের কাছে একেবারে নতুন চরিত্র এটি।

জিতস ফিল্মস ওয়ার্কস ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার ছবি ‘সুলতান’। এমনটা শোনা গেলেও পরে জানা যায় ‘সুলতান’ বাংলাদেশে মুক্তি পাবে আমদানি চুক্তিতে। ‘সুলতান’ পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা রাজা চন্দ। জিৎ-মিম ছাড়াও ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা, আমান রেজা প্রমুখ। গেল ফেব্রুয়ারিতে ছবির শুটিং শুরু হয়েছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমদানিজাজজিৎবিদ্যা সিনহা মিমমিমলিড বিনোদনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT