যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’র শুটিং নিয়ে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন ঢাকাই চলচ্চিত্রের টপমোস্ট হিরো শাকিব খান।
কলকাতার ফিল্ম সিটি থেকে শুরু করে অলি-গলিতে অভিনয় করছেন তিনি। তার সঙ্গে অবশ্য নায়িকা হিসেবে রয়েছেন কলকাতার সেনসেশন শ্রাবন্তী।
প্রথমবারের মতো যৌথ প্রযোজিত ছবিতে অভিনয় করা শাকিব খান বলেছেন, খুব ভালো কিছু হচ্ছে। আর এতো এরেঞ্জমেন্ট এ সিনেমার মতো এর আগে অন্য সিনেমায় কখনো করা হয়নি। আর পরিচালকরা খুব ভালোভাবে ধরে ধরে কাজ করছেন।
প্রথম লট এর শুটিং শেষ হয়েছে গত ২০ মার্চ। পরবর্তী শুটিং শুরু হবে ২৫ মার্চ। শুটিং না থাকলেও কলকাতায় বসে থাকছেন না বাংলার কিং খান।
বলেন, শুটিং নেই তাই এখন ফটো শুটে নতুন লুকের জন্য ব্যস্ত রয়েছি। কারণ এ সিনেমায় আমাকে একাধিক লুকে দেখতে পাবে দর্শক। তাছাড়া শ্রাবন্তীর হাতে রান্না করা খাবার খেয়ে তবেই দেশে আসবো।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ’র যৌথ প্রযোজনা বিগ বাজেটের ‘শিকারী’ ছবিটি মুক্তি পাবে আগামী ঈদে।







