বিনোদন

কলকাতার রাস্তায় মোশাররফ করিমের সিনেমার বিলবোর্ড

ভারতের ৪০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মোশাররফ করিম অভিনীত কলকাতার সিনেমা 'ডিকশনারি'

কলকাতার রাস্তায় মোশাররফ করিমের সিনেমার বিলবোর্ড, বিভিন্ন অভিনেতার ছবি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার রাস্তায় মোশাররফ করিমের সিনেমার বিলবোর্ড, যেখানে বিভিন্ন অভিনেতার ছবি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কলকাতার সড়কগুলোতে বড় বড় বিলবোর্ডে শোভা পাচ্ছে মোশাররফ করিমের সিনেমার পোস্টার। বাংলাদেশের জনপ্রিয় এ অভিনেতা এই প্রথম কলকাতার লোকাল সিনেমায় অভিনয় করলেন। সিনেমার নাম ‘ডিকশনারি’। যা নির্মাণ করেছেন পশ্চিম বঙ্গের দাপুটে অভিনেতা, নাট্য নির্দেশক ও চলচ্চিত্র নির্মাতা ব্রাত্য বসু।

যেখানে আরও অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি, নুসরাত জাহান ও পৌলুমী বসু।

‘ডিকশনারি’ কলকাতায় মুক্তি পাচ্ছে ১২ ফেব্রুয়ারি (শুক্রবার)। তার আগে থেকেই চলছে জোর প্রচারণা। মোশাররফ নিজেও প্রচারণায় অংশ নিতে বুধবার সকালে সেখানে গেছেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) আছে প্রিমিয়ার অনুষ্ঠান।

বাংলাদেশি অভিনেতা এক অনুষ্ঠানে কথা বলছেন, পেছনে দর্শকরা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ এই ছবির পোস্ট প্রোডাকশনের কাজ করেছেন কলকাতার অনির্বাণ মাইতি। তিনি জানিয়েছে, কলকাতার ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ডিকশনারি’। ছবিটি নিয়ে আশাবাদী সবাই। বিশেষ করে ছবির ট্রেলার প্রকাশের পর যে সাড়া পেয়েছেন, তাতেও মুগ্ধ সবাই।

বুদ্ধদেব গুহর দু’টি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘ডিকশনারি’। গল্প দুটির মতোই ছবিতেও দুটি স্তরে কাহিনি উঠে আসবে। আবির-নুসরাতকে দেখা যাবে স্বামী-স্ত্রীর ভূমিকায়। এ অংশটি ‘স্বামী হওয়া’ গল্পকে কেন্দ্র করে, অন্যদিকে ‘বাবা হওয়া’ গল্প অবলম্বনে পৌলমী-মোশারফের কাহিনি দেখানো হবে।

এদিকে প্রথমবার মোশাররফ করিমকে নিয়ে মুগ্ধ হয়েছেন পরিচালক ব্রাত্য বসু। সে কারণে পরিচালক তার পরের সিনেমাতেও মোশাররফ করিমকে রাখতে চান।

বিষয়:আবির চ্যাটার্জি কলকাতা ডিকশনারি নুসরাত জাহান পৌলুমী বসু বিলবোর্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…