চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতার বিরিয়ানি থেকে সাবধান!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ১৫, জুন ২০১৬
অন্যান্য
A A

ভারতের পশ্চিমবঙ্গের বিখ্যাত এক শহর কলকাতা। কেনাকাটা ও ভ্রমণসহ বিভিন্ন উদ্দেশ্যে অনেক বাংলাদেশীই প্রতি বছর ঢুঁ মেরে আসেন সেখানে। কিন্তু কলকাতা গিয়ে বিরিয়ানি খেতে সাবধান! কেননা সুস্বাদু যে বিরিয়ানি আপনি নামিদামি কোনো হোটেল বা রেস্টুরেন্টে বসে আয়েশ করে খাচ্ছেন তা আপনার জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন.কম জানিয়েছে, রোববার কলকাতার একাধিক রেস্টুরেন্টে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে কলকাতা পৌরসভার স্বাস্থ্য বিভাগ মনে করছে, শহরের সব রেস্টুরেন্টে না হলেও বেশ কয়েকটিতে বিরিয়ানি তৈরিতে ব্যবহৃত হচ্ছে মারাত্মক ক্ষতিকর রাসায়নিক। বিষাক্ত সেই বিরিয়ানি খেলে শরীরেও ঢুকে যাচ্ছে বিষ।

ইতোমধ্যে অভিযুক্ত রেস্টুরেন্টগুলোর তালিকা তৈরি করেছে পৌরসভার স্বাস্থ্য দপ্তর। এক্ষেত্রে একগুচ্ছ নির্দেশিকা দেয়া হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ জানায়, যে সব রেস্টুরেন্টের বিরিয়ানিতে ক্ষতিকারক রাসায়নিকের প্রমাণ মিলেছে প্রয়োজনে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হতে পারে।

তবে প্রত্যেককে নির্দিষ্ট কিছুদিনের সময়সীমা দেয়া হতে পারে বলে জানানো হয়েছে। এর মধ্যে বিরিয়ানি তৈরিতে যদি ক্ষতিকর রাসায়নিক পদার্থের ব্যবহার বন্ধ না করা হয় তাহলে কঠোর ব্যবস্থা নেবে পৌরসভা।

কলকাতা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, যে ধরনের রাসায়নিক শহরের বিরিয়ানিতে ব্যবহৃত হচ্ছে তাতে ক্যান্সার, কিডনি ও পাকস্থলির রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে৷ তবে শুধু শহরের রেস্টুরেন্টই নয়, ফুটপাতের বিরিয়ানিতেও নজরদারি চালাবে বলে জানিয়েছে পৌরসভা৷

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতা
শেয়ারTweetPin

সর্বশেষ

মাশরাফীর রেকর্ড ভাঙলেন নাহিদ, অলআউট জিম্বাবুয়ে

জুলাই ৬, ২০২৬

‘মেলোনি আমার প্রতি অতিরিক্ত আসক্ত’, বিতর্কিত পোস্টে নতুন উত্তেজনা ছড়ালেন ট্রাম্প

জুলাই ৬, ২০২৬

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ৩

জুলাই ৬, ২০২৬

ফিফার নিয়ম ‘ধ্বংস’ হয়ে গেছে, এটি এখন ‘কলঙ্কিত’

জুলাই ৬, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির শোক মিছিলে লাখো মানুষ

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT