চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় মুক্তি পেলো হীরালাল সেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ০৫, মার্চ ২০২১
বিনোদন
A A

ভারতীয় সিনেমার জনক হিসেবে বলা হয় দাদা সাহেব ফালকের নাম। তবে দাদা সাহেবেরও বহু আগে কলকাতা শহরে বসে বাংলাদেশের হীরালাল তৈরি করেছিলেন ‘আলিবাবা’। তার হাত ধরেই ভারতীয় সিনেমার পথ চলা শুরু।

মানিকগঞ্জের বকজুরিতে জন্ম নেয়া হীরালাল সেনকে নিয়ে বায়োপিক নির্মাণ করেছেন কলকাতার পরিচালক অরুণ রায়। যা শুক্রবার (৫ মার্চ) পশ্চিম বঙ্গের প্রেক্ষাগৃহগুলো মুক্তি পেতে চলেছে।

মানুষের ভুল ভাঙাতে এই সিনেমা বানিয়েছেন, এমনটাই জানালেন পরিচালক অরুণ রায়। দাদা সাহেব ফালকে ‘রাজা হরিশচন্দ্র’ বানিয়েছিলেন ১৯১৩ সালে। কিন্তু তার বছর দশেক আগে ১৯০১-১৯০২ সালে পূর্ণ দৈর্ঘ্যের নির্মাণ করেছিলেন হীরালাল সেন। তিনি মনে করেন বাঙালির এবিষয় নিয়ে প্রশ্ন তোলা উচিত।

পরিচালক আরও বলেন, প্রথম বিজ্ঞাপন বিষয়ক ছবি, ডকুমেন্টরি সবই হীরালাল সেনের হাত ধরে পথ চলা শুরু। সিনেমার ব্যবসা থেকে ইন্ডাস্ট্রি গড়ে তোলা সবই তার হাতে। অথচ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে হীরালাল সেনের নাম নেয়া হয়না কোথাও।

১৮৬৬ সালে বাংলাদেশে জন্ম হীরালাল সেনের। অত্যন্ত ধনী পরিবারের সন্তান ছিলেন তিনি। স্থিরচিত্র তোলার প্রতি ছিল বিশেষ আগ্রহ। ১৮৯৮ সালের শুরুতে কলকাতা স্টার থিয়েটারে গিয়ে চলচ্চিত্রের প্রতি অনুরাগী হয়ে পড়েন। চলচ্চিত্রের প্রতি বিশেষ আগ্রহের কার্বনে ইংল্যান্ড থেকে আমদানি করেন ক্যামেরা। তার ভাই মতিলাল সেন খোলেন ‘রয়্যাল বায়োস্কোপ কোম্পানি’ প্রযোজনা সংস্থা।

হীরালাল সেন ডকুমেন্টারি, বিজ্ঞাপনের ছবি, থিয়েটারের দৃশ্য চলচ্চিত্রায়িত করে সংস্থাকে অন্য মাত্রায় তুলে ধরেন। কিন্তু ব্যবসায়িক বুদ্ধির অভাবে ১৯১৩ সালে কোম্পানি লাটে ওঠে। মৃত্যুর কিছুদিন আগেই ওয়্যার হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ধ্বংস হয়ে যায় তার সারা জীবনের কাজ। ১৯১৭ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় হীরালাল সেনের। এরপর কেটে গেছে একশো বছরেরও বেশি সময়। উপেক্ষিত রয়ে গেছে তার কাজ।

Reneta

ছবিতে হীরালাল সেনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কিঞ্জল নন্দ-কে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, আনুশকা চক্রবর্তী, অর্ণ মুখোপাধ্যায়রা। ছবির গল্প ও চিত্রনাট্যকার পরিচালক অরুণ রায় নিজেই। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ময়ূখ-মৈনাক।

ইন্দ্রজিৎ রায়ের প্রযোজনা সংস্থা ইজেল মুভিজের ব্যানারে ও আত্রেয়ি নির্মাণের উদ্যোগে তৈরি হয়েছে ‘হীরালাল’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডকলকাতাক্যামেরাচলচ্চিত্রনির্মাতাপ্রথম সিনেমাবায়স্কোপবাংলাদেশভারতীয়মানিকগঞ্জলিড বিনোদনহীরালাল সেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে ভয়াবহ অগ্নিকাণ্ড, একঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

পরবর্তী

৫ মার্চ মুক্তিকামী মানুষের মিছিলে গুলি করেছিল সেনাবাহিনী

পরবর্তী

৫ মার্চ মুক্তিকামী মানুষের মিছিলে গুলি করেছিল সেনাবাহিনী

জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে কাজ করেছিলেন বঙ্গবন্ধু

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT