চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতাকে হারিয়ে সেই মুম্বাই এখন চারে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩২ পূর্বাহ্ণ ১০, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। টুর্নামেন্ট মাঝপথে গড়ানোর পরই ছিটকে যাওয়ার অবস্থা। সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টেবিলের সেরা চারে ঢুকে পড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। বুধবার কলকাতার বিপক্ষে ১০২ রানের বিশাল জয়ে মাঠ ছেড়েছে রোহিত শর্মার দল।

মোস্তাফিজুর রহমানকে এদিনও একাদশের বাইরে রাখে দলটি।

১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এখন চারে মুম্বাই। সমান ম্যাচে সমান পয়েন্টে রান ব্যবধানে পিছিয়ে পাঁচে কলকাতা নাইট রাইডার্স। ১০ ম্যাচ করে খেলে ১৬ পয়েন্টে শীর্ষে সাকিবদের হায়দরাবাদ, ১৪ পয়েন্টে দুইয়ে চেন্নাই, আর ১২ পয়েন্টে তিনে পাঞ্জাব।

ঘরের মাঠে কেকেআর এদিন শুরুতে চেপে ধরেছিল মুম্বাইকে। ১৭ বলে ফিফটি করা ইশান কিষান রানের লাগামটা বাড়িয়ে দেন। তাতে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২১০ রানের পুঁজি পায় ইন্ডিয়ান্সরা। জবাবে ১৮.১ ওভারে ১০৮ রানেই গুঁটিয়ে যায় কেকেআর।

ইশান কিষান শেষপর্যন্ত ২১ বলে ৬২ রানে সাজঘরে হাঁটা দেন। ৫ চার ও ৬ ছক্কার ইনিংস ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেয়া বাঁহাতি উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। ছুঁয়েছেন আইপিএলের চতুর্থ দ্রুততম ফিফটির রেকর্ড।

বাকিদের মধ্যে রোহিত শর্মা ৩১ বলে ৩৬, সূর্যকুমার যাদব ৩২ বলে ৩৬, এভিন লুইস ১৩ বলে ১৮, হার্দিক পন্ডিয়া ১৩ বলে ১৯, বেন কাটিং ৯ বলে ২৪ এবং ক্রুনাল পান্ডিয়ার ২ বলে অপরাজিত ৮ রানে মুম্বাই দুইশ ছাড়িয়ে যায়।

লক্ষ্য তাড়া করতে নেমে ইন্ডিয়ান্স বোলারদের সম্মিলিত ঝড়ের মুখে পড়ে নাইটরা। হাত ঘুরানো ছয় বোলারই উইকেট পেয়েছেন। ২টি করে হার্দিক ও ক্রুনালের দখলে। একটি করে ম্যাকক্লেনেঘান, বুমরাহ, মার্কান্দে ও কাটিংয়ের ঝুলিতে। উইকেট নেয়ার পাশাপাশি রান খরচেও কিপটে ছিলেন সকলে।

তাতে হাঁসফাঁস করে কেকেআরের পাঁচ ব্যাটসম্যান দুঅংকের কোটা ছুলেও কেউ ২১ পেরোতে পারেননি। সর্বোচ্চ ২১ করে এসেছে ক্রিস লিন ও নিতিশ রানার ব্যাটে।

ট্যাগ: আইপিএল ২০১৮কেকেআর-মুম্বাইলিড স্পোর্টস
শেয়ারTweetPin31
পূর্ববর্তী

এফএস নাঈম ও সাবিনা রিমার ‘লোভ’

পরবর্তী

সাহিত্যিক ও জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম মারা গেছেন

পরবর্তী

সাহিত্যিক ও জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম মারা গেছেন

মিলানকে উড়িয়ে কাপ জুভেন্টাসের

সর্বশেষ

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT