চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর ফাঁকিবাজ লাখো কোটিপতিকে ধরার মিশন

নাসিমুল শুভ নাসিমুল শুভ
১২:১৫ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০১৬
অর্থনীতি
A A

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের তথ্য অনুযায়ী, বাংলাদেশে এখন কোটিপতির সংখ্যা ১ লাখ ১৪ হাজার। দেশের তফসিলি ব্যাংকগুলোর হিসাব থেকে জানা যাচ্ছে, লাখো কোটিপতির মধ্যে মাত্র ৬ হাজারের কিছু বেশিজন আয়কর দেন। আগের যেকোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি সাধারণ মানুষ কর দিলেও এক লাখের বেশি কোটিপতি এক টাকাও আয়কর দিচ্ছেন না।

আয়কারী ও আয়কর দাতা সংখ্যার এই বিশাল তারতম্য নিয়ে চ্যানেল আই অনলাইনকে অর্থনীতিবিদেরা বলেছেন, সরকারের সদিচ্ছা থাকলে এবং জাতীয় রাজস্ব বোর্ড চাইলে আয় ও আয়কর দেয়ার বিশাল ফাঁক কমিয়ে আনা সম্ভব।

কর অাদায়কারী সংস্থার দাবি, সেটা হচ্ছে। সরকার ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সমন্বিতভাবে কর ফাঁকি রোধ এবং ব্যক্তিদের চিহ্নিত করতে কাজ করছে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান।

Banglabid

অর্থনীতিবিদ অধ্যাপক ড. আনু মুহাম্মদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘কোটিপতি ও আয়কর দাতার সংখ্যাগত তারতম্য নিয়ে অবাক হওয়ার কিছু নেই। ব্যাংকগুলোতে যাদের হিসাব আছে সে হিসাবও প্রকৃত কিনা তা নিয়ে সন্দেহ আছে। কালো-টাকার মালিকদের এই হিসাবে নিলে আয়কর ফাঁকি দেয়া ব্যক্তিদের সংখ্যা আরও অনেক বাড়বে। কারণ সরকারের হিসাবেই মোট দেশজ উৎপাদনের ৫০-৮২ শতাংশই কালো টাকা।’

কালো টাকার মালিকরা রাজস্ব বোর্ডের ধরা-ছোঁয়ার বাইরেই থাকছে জানিয়ে তিনি বলেন, ‘কোটিপতিদের তুলনায় কম আয়কারী সাধারণ মানুষই বরং নিয়মিত আয়কর দিচ্ছেন। বিপুল পরিমাণ রাজস্ব আসার কথা ছিলো এই কোটিপতিদের কাছ থেকেই। কিন্তু, বাস্তবে তাদের টাকা নামে-বেনামে বিদেশে পাচার হচ্ছে। শুধু ২০১৫ সালেই পাচার হয়েছে ৭৬ হাজার কোটি টাকা।’

‘সরকার এবং এনবিআর এসব কালো টাকার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কিংবা প্রভাবশালীদের প্রভাব থেকে বেরিয়ে আসতে পারছে না,’ বলেও মনে করেন আনু মুহাম্মদ।

Reneta

তবে, আরেক অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ মনে করেন, কর ফাঁকি দেয়া বিত্তবানদের বিরুদ্ধে চাইলেই ব্যবস্থা নেয়া যায়। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘প্রকাশিত আয়ের দালিলিক প্রমাণ ও সরকার-এনবিআর সমন্বিত পদক্ষেপ নিলে ফাঁকটা খুঁজে বের করা কঠিন কিছু না।’

সেজন্য আগে এনবিআরের আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়েছেন অর্থনীতিবিদ ড. আবু আহমেদ।

আয়কর ফাঁকি দেয়া কোটিপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ‘কর ফাঁকি অনুসন্ধান ও কর দিতে সক্ষমদের ওপর এনবিআর’র নিয়মিত জরিপ চলছে। এরইমধ্যে ব্যক্তিগত ও কোম্পানি পর্যায়ের আয়কর রিটার্নের মেয়াদ শেষ হয়েছে। এখন আয়কর দেয়াদের সংখ্যা আমরা জানি। একটি সামগ্রিক তথ্য পাওয়া যাবে। ইতোমধ্যে আয়কর না দেয়াদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কমিশনারদের নির্দেশ দিয়েছি।’

রাজস্ব আদায় ও করদাতার সংখ্যা বাড়ানোর জন্য জনসচেতনতার উপর গুরুত্ব দিয়ে এনবিআর চেয়ারম্যান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘রাজস্ব বোর্ডকে সহযোগিতা করতে সকলের কাছে অনুরোধ করছি। জেলা পর্যায় থেকে এখন উপজেলা পর্যায়ে যাচ্ছি। জনগণকে উদ্বুদ্ধ করে দেশের আয়কর চিত্রটি সম্প্রসারিত করার চেষ্টা করছি।’

তফসিলি ব্যাংকের হিসাব অনুযায়ী বাংলাদেশে কোটিপতির সংখ্যা ১ লাখ ১৪ হাজার ২৬৫ জন বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ২৫ জানুয়ারি সংসদে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. সোহরাব উদ্দিনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী দেশের কোটিপতির সংখ্যা জানান।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ তফসিলি ব্যাংকে কোটি টাকার হিসাব সংখ্যা (আমানত এবং আগাম) ২০১৫ সালে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ২৬৫টি। ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোটিপতি হিসাব সংখ্যা ছিল ৭৮ হাজার ১৫০টি, ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৯০ হাজার ৬৫৫টি, ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৯৮ হাজার ৫৯১টি, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৯৭৪টি এবং ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ২৬৫টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনবিআরকর ফাঁকিকোটিপতি-আয়করকোটিপতি-করদাতারাজস্ব বোর্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কর ফাঁকিবাজ লাখো কোটিপতিকে ধরার মিশন

পরবর্তী

‘তোর হাসি ভুলতে পারবো না’

পরবর্তী

‘তোর হাসি ভুলতে পারবো না’

‘২৫ বছর বয়সে বিয়ে করবো’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মুরগির মাংস খাওয়া নিয়ে ঝগড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আগস্ট ৩১, ২০২৬

লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রস্তুত ইসি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের খার্গ দ্বীপে হামলার এআই ভিডিও প্রকাশ ট্রাম্পের

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT