চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর ছাড় নিয়ে চরম বিবাদে আইসিসি-বিসিসিআই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতে অনুষ্ঠিত আইসিসি টুর্নামেন্টের ক্ষেত্রে কর ছাড় নিয়ে বিবাদের জেরে আইসিসি ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক আয়ের অঙ্ক কেটে নেয়ার বার্তা দিয়েছে। এই বিবাদে আইসিসির বিরুদ্ধে লড়তে একটি ব্রিটিশ আইনী সংস্থার দ্বারস্থ হতে যাচ্ছে ভারতীয় বোর্ড।

আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের নেতৃত্বাধীন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ভারতে অনুষ্ঠিত সব আন্তর্জাতিক টুর্নামেন্টের ক্ষেত্রে কর ছাড় চাইছে। ২০১৬ বিশ্ব টি-টুয়েন্টি বিশ্বকাপের কর ছাড় দেয়ার বিষয় নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ভারতীয় বোর্ড। ৬ জুলাই বিসিসিআই’র সিওএ’র যে মিটিং হয়, তার বরাত দিয়ে ভারতীয় মিডিয়া জানাচ্ছে, ২০১৬’ ওই ইভেন্টের জন্য কর ছাড় না পেলে আইসিসি বোর্ডের বার্ষিক আয় থেকে কর বাবদ প্রদেয় অর্থ কেটে নেবে।

বিসিসিআই’র আইনজীবীরা বলেছেন, ‘আইসিসিকে কর ছাড় দেয়ার সব রকম চেষ্টা করা হবে। ২০১৬’র আগেও আইসিসির সব ইভেন্টেই কর ছাড় দেয়া হয়েছে। কিন্তু দেশের কর বাবদ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সেটা সম্ভব নয়।’

বিসিসিআই’র ওয়েবসাইটে মিটিংয়ের যে মিনিটস আপলোড করা হয়েছে, তা বলছে, আইসিসি বোর্ডের বার্ষিক লভ্যাংশ থেকে কর বাবদ প্রদেয় অর্থ কেটে নেয়া হবে বলে বার্তা দিয়েছে।’

বিসিসিআই’র আইনজীবীরা আরও বলেছেন, ‘২০১৬’র ইভেন্টের ক্ষেত্রে মিডিয়া রাইটস এগ্রিমেন্ট অনুযায়ী, আইসিসি ব্রডকাস্টার (স্টার স্পোর্টস)-এর উপার্জনের ১০ শতাংশ আইসিসিকে দেয়ার কথা। এতেই ছাড় দাবি করা হয়েছে। সিওএকে বলা হয়েছে, আইসিসি সেই অর্থ কেটে নিতে চাইছে ভারতীয় বোর্ডকে প্রদেয় অর্থ থেকে।’

এটা জানার পরই সিওএ বোর্ডের আইনজীবীদের নির্দেশ দিয়েছেন, একটি ব্রিটিশ ল’ ফার্মের সঙ্গে যোগাযোগ করতে। কারণ, বোর্ড এবং আইসিসির মধ্যে ২০১৬’র বিশ্ব টি-টুয়েন্টি মিটের যে চুক্তি, তা হয়েছিল ব্রিটিশ আইন অনুযায়ী।

Reneta

নামপ্রকাশে অনিচ্ছুক বিসিসিআই’র এক কর্মকর্তা রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘আইসিসির কাছ থেকে বোর্ডের বছরে ৪০.৫ কোটি ডলার পাওয়ার কথা। তার ১০ শতাংশ, অর্থাৎ, ৪.০৫ কোটি ডলার কেটে নেয়ার কথা বলা হয়েছে।’

ওই কর্মকর্তা বার্তা সংস্থাটিকে আরও বলেছেন, ‘বর্তমান সরকারের কর আইন পরিবর্তন করার ক্ষমতা বোর্ডের নেই। এটা আমরা বারবার আইসিসিকে জানিয়েছি। শুধু তা-ই নয়, বর্তমান করের পরিকাঠামোর বদল না হলে সামনে দুটি বড় টুর্নামেন্ট আয়োজন করার ক্ষেত্রেও সমস্যা হবে। এই দুই ইভেন্ট হল ২০২১ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপ।’

কর বিবাদে বিসিসিআই আবার কাঠগড়ায় তুলেছে আইসিসির চেয়ারম্যান ও বিসিসিআই’র সাবেক চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে। বিসিসিআই’র প্রশ্ন, শশাঙ্ক থাকতে আইসিসি এটা কীভাবে করছে?

২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে বিসিসিআই চেয়ারম্যান ছিলেন শশাঙ্ক এবং তার উপস্থিতিতেই ওই কর আইন করা হয়। বিসিসিআই’র একজন সিনিয়র কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘আইসিসির যে কারো চেয়ে এই বিষয়টা ভালো জানেন মনোহর। কারণ তিনিই তখন বিসিসিআইর চেয়ারম্যান ছিলেন এবং সব আর্থিক সিদ্ধান্ত নিজে নিয়েছেন।’

বিসিসিআই’র আরেকজন কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘এই বিষয়ে নিজেই নিজেকে প্রশ্ন করতে পারেন মনোহর।’

এই বিবাদ চলতে থাকলে বিসিসিআই’র চেয়ে আইসিসিই বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে একরকম হুমকিও দেন ওই কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিবিসিসিআইলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার: শ্রেষ্ঠ ছবি আন্ধাধুন

পরবর্তী

যানজট বিষয়ে ডিসিদের সুদৃষ্টি কামনা করলেন মন্ত্রিপরিষদ সচিব

পরবর্তী

যানজট বিষয়ে ডিসিদের সুদৃষ্টি কামনা করলেন মন্ত্রিপরিষদ সচিব

দুর্ভোগে পড়া যাত্রীদের খাবার পানি দিলো সেনাবাহিনী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬

দুই দিনের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩,৫১২ মামলা

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬

হবিগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ এবং বিতরণ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT