চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর আদায়ে নতুন কৌশল, মিষ্টিমুখ করিয়ে ‘হালখাতা’

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
১:৪৭ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৭
অর্থনীতি
A A

বকেয়া কর আদায়ে নতুন কৌশল নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রাজস্ব আদায়ে বাংলা নববর্ষ উপলক্ষে হালখাতা অনুষ্ঠান করবে প্রতিষ্ঠানটি।

বুধবার এনবিআর কার্যালয়ে অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়। ওই আলোচনায় এসব কথা জানান এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

বৈঠকে এনবিআর চেয়ারম্যান বলেন, বকেয়া আদায়ে আমরা এবার নতুন পরিকল্পনা হাতে নিয়েছি। নববর্ষ উপলক্ষে এবার হালখাতা করা হবে। এর অংশ হিসেবে পহেলা বৈশাখের আগের দিন চৈত্র সংক্রান্তিতে করদাতাদের আমন্ত্রণ জানানো হবে।

হালখাতায় ‘বকেয়া আদায় নয়, পরিশোধ’ শিরোনামে করদাতাদের কাছ থেকে বকেয়া কর সংগ্রহ করা হবে উল্লেখ করে নজিবুর রহমান বলেন, ওইদিন করদাতাদের জন্য নতুন খাতা খোলা হবে। গ্রামগঞ্জের হালখাতার মতোই মিষ্টিও খাওয়ানো হবে।

তিনি আরও বলেন, একই পরিবারের সব সদস্য যদি কর দেন তাহলে ওই পরিবারকে রাষ্ট্রীয় পর্যায়ে সম্মাননা দেওয়া হবে এবং ‘কর বাহাদুর’ উপাধি দেওয়া হবে।

আগামী বাজেট গণমুখী, বিনিয়োগ-বান্ধব, শিল্প-বান্ধব ও করদাতা-বান্ধব করতে ইআরএফ এর সাথে প্রাক বাজেট আলোচনা।

Reneta

এনবিআর চেয়ারম্যানের সভাপতিত্বে প্রাক বাজেট আলোচনায় আরও অংশ নেন, ইআরএফের সভাপতি সাইফ হোসেন দিলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ ইআরএফের নেতা ও সদস্য এবং এনবিআরের কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনবিআর
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-ইংল্যান্ডকে সতর্ক করলেন ‘অপরাজিত’ স্পেন কোচ

জুলাই ১৫, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT