চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্পোরেট কর দশ শতাংশ কমানোর প্রস্তাব ফরেন চেম্বারের

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
১০:২০ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৭
অর্থনীতি
A A

আগামী ২০১৭-১৮ অর্থবছরে কর্পোরেট কর ১০ শতাংশ হারে কমানোর প্রস্তাব করেছে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)। একই সঙ্গে করদাতার সংখ্যা বাড়াতে করজাল বাড়ানোর প্রস্তাব দেয় সংগঠনটি।

সোমবার বিকেলে জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে আয়োজিত  প্রাক-বাজেট আলোচনায় সংগঠনটির সভাপতি রূপালী চৌধুরী এসব প্রস্তাব করেন।

তিনি বলেন, চলতি বাজেটে নন পাবলিকলি ট্রেটেড কোম্পানির ৩৫ শতাংশ, লিস্টেট পাবলিক ট্রেটেড কোম্পানির ২৫ শতাংশ, ব্যাংক, ইন্সুরেন্স ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের জন্য (লিস্টেট) ৪০ শতাংশ ও (নন লিস্টেড) ৪২ দশমিক ৫ শতাংশ, মার্চেন্ট ব্যাংকের ৩৫ শতাংশ, সিগারেট ম্যানুফ্যাকচারার্স কোম্পানির ৪৫ শতাংশ ও মোবাইল অপারেটর কোম্পানি ৪৫ শতাংশ কর্পোরেট ট্যাক্স বিদ্যমান রয়েছে।

এই কর ১০ শতাংশ হারে কমানো এবং আগামী ৫ বছর তা অব্যাহত রাখার প্রস্তাব করছি।

করজাল বাড়ানোর প্রস্তাব দিয়ে রূপালী চৌধুরী বলেন, যারা নিয়মিত ট্যাক্স দিচ্ছে তাদের কাছ থেকে ট্যাক্স আদায়ে চাপ দেয়া হচ্ছে। আর যারা দিচ্ছে না, তার পার পেয়ে যাচ্ছে। সেজন্য করজাল বাড়াতে এনবিআরকে উদ্যোগ নিতে হবে।

বাজেটের পলিসি পরিবর্তন করার সুপারিশ করে তিনি বলেন, অর্থনীতির ধীরগতি দেখছি। রয়েছে অবকাঠামো সমস্যাও। এ অবস্থার মধ্যে প্রতিবছর বাজেটে পলিসি পরিবর্তন করা হচ্ছে। এতে ব্যবসায়ীরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে পারে না। অন্তত ৩ থেকে ৫ বছরের জন্য পলিসি বহাল রাখা উচিত। তাহলে উদ্যোক্তারা সে অনুযায়ী পরিকল্পনা হাতে নিতে পারবে।

Reneta

আলোচনা হলেও বাজেটে অনেক কিছুর বাস্তবায়ন হয় না উল্লেখ করে তিনি বলেন, বাজেটের আগে এনবিআরের সঙ্গে অনেক আলোচনা হয়। কিন্তু বাজেটে এর প্রতিফলন দেখা যায় না। ফলে বাজেটের পর ব্যবসায়ীদের বাধ্য হয়ে অর্থমন্ত্রীর কাছে দৌড়াতে হয়। এই জন্য কিছু কিছু বিষয় সমাধান করার জন্য এনবিআরকেই উদ্যোগ নিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনবিআরকরপোরেট কর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রণবীরের পর্দার স্ত্রী খেপেছেন

পরবর্তী

শ্রীবাসদের বেঁচে থাকার গল্প

পরবর্তী

শ্রীবাসদের বেঁচে থাকার গল্প

ঢাবিতে শুরু তিন দিনব্যাপী ‘প্রথম আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব’

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT