চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্তৃত্ববাদী পুরুষতান্ত্রিক মনোভাবে নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়নি: প্রধান বিচারপতি

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
১১:১১ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

সাংবিধানিক ও আইনগত জোরালো সমর্থন থাকা স্বত্ত্বেও কর্তৃত্ববাদী পুরুষতান্ত্রিক মনোভাবের কারণে আমাদের সমাজে এখনও নারীর সমতা ভিত্তিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

“উচ্চ আদালতে সরকারি আইনি সেবার মান বৃদ্ধিতে বিজ্ঞ নারী আইনজীবীদের ভূমিকা ও টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, ‘যুগ-যুগান্তকালব্যাপী নারীদের ওপর নিপীড়ন ও বঞ্চনা নিরসন এবং নারী-পুরুষের মধ্যে সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে নারীর ন্যায্য অধিকার এবং নারী- পুরুষের সমঅধিকার নিশ্চিত করা হয়েছে। তবে নারীর অধিকারের সাংবিধানিক ও আইনগত জোরালো সমর্থন স্বত্ত্বেও কর্তৃত্ববাদী পুরুষতান্ত্রিক মনোভাবের কারণেই আমাদের সমাজে এখনো নারীর সমতা ভিত্তিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। ফলে প্রকাশ্যে-অপ্রকাশ্য অনেক নারীর মানবাধিকার হরণ আজ নিত্যনৈমিত্তিক ঘটনা।’

সারাদেশে এ পর্যন্ত ৭ লাখ ১৪ হাজার ১১৫ জন সরকারি আইনগত সেবা গ্রহণ করা ব্যক্তির মধ্যে ৩ লাখ ৩৫ হাজার ৬৯৮ জনই নারী উল্লেখ করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘আদালতে অসহায় বিচারপ্রার্থীদের মানসম্পন্ন সরকারি আইনি সেবা প্রদানের ক্ষেত্রে বিজ্ঞ প্যানেল আইনজীবীদের ভূমিকা অপরিসীম। যথাযথ প্রস্তুতি গ্রহণ সাপেক্ষে অসহায় বিচারপ্রার্থীর পক্ষে আদালতে দাঁড়ানোর পাশাপাশি সংবেদনশীল আচরণের মাধ্যমে উপযুক্ত সেবা প্রদান করা প্রত্যেক আইনজীবীর কেবল পেশাগতই নয়, নৈতিক দায়িত্ব।’

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সভাপতি বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের কর্মকর্তা ফারা মামুনের সঞ্চালনায় আজকের অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বজলুর রহমান, জ্যেষ্ঠ আইনজীবী নাহিদ মাহতাব, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব অবন্তী নুরুল, আইনজীবী রুমা সুলতানা, ল’ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারীপ্রধান বিচারপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT