চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: সুখবরে আত্মতৃপ্তি নয়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৪৭ অপরাহ্ণ ১১, মার্চ ২০২০
সম্পাদকীয়
A A

বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ৩ বাংলাদেশির মধ্যে ২ জন সুস্থ হওয়ার পথে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। আক্রান্ত হবার পরে প্রথমবারের মতো করোনা টেস্টে তাদের ফলাফল নেগেটিভ এসেছে। আরেকটি পরীক্ষায়ও নেগেটিভ এলে তাদের শীঘ্রই হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে বলেও জানানো হয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের করোনা টেস্ট করা হয়েছে এবং ফলাফল নেগেটিভ এসেছে। বাংলাদেশে মোট পরীক্ষা করা হয়েছে ১৪২ জনের। সারা দেশে আইসোলেশনে রাখা হয়েছে ৮ জনকে। তার মানে নতুন করে আক্রান্ত নেই বললেই চলে। বিষয়টি খুবই ইতিবাচক।

এছাড়া সিঙ্গাপুরে করোনা ভাইরাসে নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪ বাংলাদেশি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। একজনকে এখনো আইসোলেশনে রাখা হয়েছে।

করোনাতে বিশ্বব্যাপী আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়লেও আক্রান্তের তুলনায় মৃত্যুর হার তুলনামূলক অনেক কম। বহু রোগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন বলেও খবর আসছে।

ঢাকাতে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য একটি বিশেষায়িত হাসপাতাল পুরোপুরি আলাদা করা হয়েছে, চালু করা হয়েছে বেশকিছু হটলাইন। এছাড়া জেলায় জেলায় বিশেষ ব্যবস্থাও নেয়া হয়েছে বলে জানা গেছে।

করোনা ভাইরাস (কভিড-১৯) বিশ্বে একেবারে নতুন একটি ভাইরাস হলেও করোনার আরও অনেক ধরণ প্রচলিত আছে বিশ্বজুড়ে। এখনও যেহেতু করোনার কোনো প্রতিষেধক আবিস্কার হয়নি, সেজন্য উৎকন্ঠা রয়ে গেছে আগের মতোই। এছাড়া নানা ধরনের গুজব ও অপচিকিৎসামূলক পরামর্শে বিভ্রান্ত হচ্ছে মানুষ। এই পরিস্থিতিতে সবার উচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন দায়িত্বশীল সূত্রের পরামর্শ অনুসারে আরও ধৈর্য্যশীল হয়ে করোনা মোকাবিলা করা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা আক্রান্তকরোনা ভাইরাসসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদামে আগুনে একজনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলা

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে তেলের দাম

জুলাই ২৩, ২০২৬

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি

জুলাই ২৩, ২০২৬

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT