চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা সংক্রমণ এবং উপসর্গ নিয়ে কুমিল্লায় একদিনে ৯ জনের মৃত্যু

আবুল কাশেম হৃদয়আবুল কাশেম হৃদয়
১০:২০ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২০
কুমিল্লা, জনপদ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ এবং উপসর্গ নিয়ে কুমিল্লায় একদিনে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দু’জন করোনায় আক্রান্ত ছিলেন। আর বাকি সাতজন মারা গেছেন উপসর্গ নিয়ে। বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে এ ৯ জনের মৃত্যু হয়।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ‘মারা যাওয়া সকলেই আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। মৃতদের চারজন নারী।’

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুমেক হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে রেহানা বেগম ও চয়ন কুমার নামে দু’জন। রেহানা বেগমের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায় এবং চয়ন কুমারের বাড়ি জেলার চৌদ্দগ্রাম উপজেলায়। এছাড়াও হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় এলাকার মিজানুর রহমান (৩৮), কুমিল্লা সদর উপজেলার কালিকাপুর এলাকার ফিরোজা বেগম (৬০), সদর দক্ষিণ উপজেলার রোকেয়া খাতুন (৬৫), মনোহরগঞ্জ উপজেলার স্বপন (৩৮), চান্দিনা উপজেলার ফিরোজা বেগম (৬৫), চৌদ্দগ্রাম উপজেলার রফিকুল ইসলাম (৬০) এবং চাঁদপুর জেলার মতলব উপজেলার নারায়ন সরকার (৪০)।

করোনা সংক্রমণ শুরু হওয়ার পর গত এপ্রিল থেকে এ পর্যন্ত (৯ জুলাই) কুমিল্লা মেডিক্যালের করোনা ইউনিটে সংক্রমণ ও উপসর্গ নিয়ে ১৮৪ জন মারা গেছেন। এদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন ৬৭জন ও করোনা উপসর্গ ছিল ১১২ জনের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্লেষকদের মতে  শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়; ছবি:এআই

জুলাইয়ের চেতনা কি পৌঁছেছে কারখানা ও শ্রমবাজারে?

মে ১, ২০২৬

পর্দায় শ্রমিকের লড়াই, যে সিনেমাগুলো না দেখলেই নয়

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

অতিরিক্ত সচিবদের বিদেশ সফরে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

এপ্রিল ৩০, ২০২৬

ইংল্যান্ডের কাউন্টির আদলে ঘরোয়া ক্রিকেটের কাঠামো তৈরির উদ্যোগ বিসিবির

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT