করোনা সংকটে কর্মহীন গরীবের পাশে আজাহার শফিক ফাউন্ডেশন

করোনা সংকটের কারণে কর্মহীন গরীব ও অসহায় দুঃস্থ পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, আটা বিতরণ করেছেন আজাহার শফিক ফাউন্ডেশন।
মঙ্গলবার সকালে রাজধানীর কাফরুল এলাকার ইব্রাহিমপুরে দুঃস্থ পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করে এই ফাউন্ডেশনটি।
মূলত ‘ মানুষ মানুষের জন্য ‘-এই কর্মসূচির আওতায় করোনাভাইরাসের লকডাউন চলাকালীন সময়ে এমন উদ্যোগ গ্রহণ করেছেন এই ফাউন্ডেশনটি। এরই মধ্যে ৫০০ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
ফাউন্ডেশনটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে,দেশের এমন পরিস্থিতিতে এই উদ্যোগ খুব সামান্য। তবে সংকট মোকাবেলায় তাদের এমন কার্যক্রম বজায় থাকবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…








