চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: শুক্রবার থেকে ভারতের সব রুটে বাংলাদেশি ফ্লাইট বাতিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ১২, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

আগামীকাল শুক্রবার থেকে ভারতের সব রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই রকম সিদ্ধান্ত নিয়েছে নভোএয়ার এবং ইউএস-বাংলাও।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্ত জানায়। ১৪ মার্চ থেকে বিমান ও নভোএয়ার এবং ১৬ মার্চ থেকে ইউএস-বাংলা ভারতের সব রুটে তাদের ফ্লাইট চলাচল বন্ধ রাখবে।

করোনা ভাইরাসের কারণে ১৩ মার্চ থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত অন্যান্য দেশের মতো বাংলাদেশিদেরও ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। এ কারণে এমন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে উড়োজাহাজ কোম্পানিগুলোর।

বিমান, নভোএয়ার ও ইউএস-বাংলা এয়ারলাইন্স ভারতে প্রতি সপ্তাহে মোট ৩৭টি ফ্লাইট পরিচালনা করে থাকে। এর মধ্যে বিমান চলাচল করে কলকাতা ও দিল্লি রুটে। ইউএস বাংলার ফ্লাইট রয়েছে কলকাতা ও চেন্নাইয়ে। নভোএয়ারের ফ্লাইট রয়েছে কলকাতা রুটে।

অন্যদিকে করোনা ভাইরাসের কারণে দিন দিন বিমানবন্দরে যাত্রী কমে যাচ্ছে। জরুরি প্রয়োজনে যারা দেশের বাইরে ছিলেন শুধু তারাই তাড়াহুড়ো করে দেশে ফিরছেন। এই ক’দিনে সেই সংখ্যাও কমে গেছে। যে কারণে বিমানবন্দর প্রায় যাত্রীশূন্য।

বৃহস্পতিবার এমিরেটস্ এয়ারলাইন্সে ইটালি থেকে আসা আরও এক যাত্রীর শরীরে তাপমাত্রা বেশি পাওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। বিমানবন্দরের পরিচালক ইটালি থেকে আসা এই রোগীর সস্পর্কে তথ্য দেন।

Reneta

এ পর্যন্ত ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আসা ১৩ জন যাত্রীকে হাসপাতালের কোয়ারেনটাইনে রাখা হয়েছে। আর ওই সব ফ্লাইটের অন্য যাত্রীদের হোম কোয়ারেনটাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস বর্তমানে বিশ্বে ১১০টি দেশে ছড়িয়ে গেছে। ৪ হাজারের বেশি লোক মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ২০ হাজার মানুষ।

এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে বিশ্ব মহামারী হিসেবে ঘোষণা করে প্রত্যেকটি জাতি ও দেশকে এই রোগ প্রতিরোধে সার্বিক প্রস্তুতি রাখার আহ্বান জানিয়েছে।

এই সপ্তাহের শুরুতে গত রোববার প্রথমবারের মতো দেশে ৩ জন করোনা আক্রান্ত রোগীর কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

তাদের মধ্যে দু’জন ইটালি ফেরত প্রবাসী ও একজন তাদের আত্মীয়। পরে তাদের সংস্পর্শে আসা ৪৪ জনকে কোয়ারেন্টাইনে নেয়ার কথা জানায় স্বাস্থ্য বিভাগ। পরীক্ষা-নিরীক্ষায় পরবর্তীতে কয়েকদিনের মধ্যেই আক্রান্ত দু’জনের করোনা নেগেটিভ এসেছে বলেও ইতোমধ্যে জানিয়েছে আইইডিসিআর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসবিমান বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার আদালতে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬

আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

জুলাই ২১, ২০২৬

আট বছর পর ঢাকায় বসতে যাচ্ছে সাফের আসর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT