চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১১ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২০
বাংলাদেশ
A A

বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে মোহাম্মদপুর ও আদাবরে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৫ হাজার মাস্ক বিতরণ করেছে।

সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের এডেনবার্গ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ও ফেইসেস ইনক্লুসিভ এন্ড স্পেশাল স্কুল নামে দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঁচ হাজার মাস্ক বিতরণ করে প্রতিষ্ঠানটি।

এছাড়া জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে করোনা ভাইরাসের লক্ষণ ও সাবধানতা সম্বলিত বিভিন্ন রকম প্লে-কার্ড ও ফেস্টুন বিতরণ করা হয়।

মাস্ক বিতরণ কার্যক্রমে অংশ নেন সমাজসেবা অধিদফতরের সমাজসেবা কর্মকর্তা(কার্যালয়-৬) সহিদুজ্জামান ও পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন।

এব্যাপারে পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো জনসচেতনতায় এগিয়ে আসলে ভয়াবহভাবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে মুক্তি পাবে বাংলাদেশ।

বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্যমতে, চীনের উহান শহর থেকে মরনঘাতী করোনা ভাইরাস (Covid-19) ছড়িয়ে পড়েছে আরও ১৪৩টি দেশে। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম। বাংলাদেশে কেউ মারা না গেলেও সংক্রমণের লক্ষ্যণ মিলেছে এখন পর্যন্ত আটজনের মাঝে। করোনা মোকাবেলায় সরকারি-বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে জনসচেতনতাকে অধিক গুরুত্ব দেয়া হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসপাথওয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

টাইব্রেকারে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে মিশরের ইতিহাস

জুলাই ৪, ২০২৬

আমার চেয়ে বেশি যোগ্য শুধু ফার্গুসন: আনচেলত্তি

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT