কক্সবাজার

করোনা রোগী পরিবহনে কক্সবাজার পুলিশের ‘ফ্রি অ্যাম্বুলেন্স’

কক্সবাজার পুলিশ লাইনে করোনা রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার পুলিশ লাইনে করোনা রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘মানুষের জন্য মানুষ’ সেবার এই ব্রত নিয়ে করোনায় আক্রান্ত রোগীদের পরিবহনে ফ্রি ‘অ্যাম্বুলেন্স’ সেবা চালু করেছে কক্সবাজার জেলা পুলিশ। মঙ্গলবার দুপুরে এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম জেলাবাসীর জন্য উন্মুক্ত করে দেন কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

পুলিশ সুপার বলেন, করোনা সংক্রমণ এলাকার দিক দিয়ে দেশে কক্সবাজার ৪ নম্বরে রয়েছে। কক্সবাজারে দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। কিন্তু এসব রোগী পরিবহনে সরকারি অ্যাম্বুলেন্স সেবার সংকট রয়েছে। যার কারণে অনেকে আছেন যারা ঠিক সময়ে হাসপাতালে আসতে পারছেন না। অ্যাম্বুলেন্সের অভাবে হাসপাতালে আনতে না পেরে উপসর্গ নিয়ে অনেক রোগী মারাও গেছে। তাই এই পরিস্থিতি মোকাবেলায় কক্সবাজার জেলা পুলিশ ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের সিদ্ধান্ত নেয়।

তিনি আরও জানান, করোনা আক্রান্ত পুলিশের জন্য একটি আলাদা অ্যাম্বুলেন্স রয়েছে। ঠিক তেমনি মানুষের সেবার জন্য পুলিশের যে মানসিকতা রয়েছে তা সারাদেশে অব্যাহত রয়েছে। এই করোনা মহামারিতে পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। এই মানসিকতা থেকে জেলার যারা অ্যাম্বুলেন্সের জন্য সঠিক সময়ে হাসপাতালে আসতে পারছেন না বা বাসা থেকে আইসোলেশন সেন্টারে যেতে পারছেন না। তাদের কথা চিন্তা করে কক্সবাজার জেলা পুলিশ এই ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসটি চালু করেছি।

বিষয়:কক্সবাজার জেলা পুলিশকরোনাকরোনা রোগীকরোনাভাইরাস
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…