চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: যুক্তরাষ্ট্রকে ‘মিথ্যাচার’ বন্ধ করতে বললো চীন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৭ অপরাহ্ণ ২০, মার্চ ২০২০
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য পরোক্ষভাবে চীনকে দায়ী করার যে চেষ্টা করছেন, তা প্রত্যাখান করেছে চীন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টুইটে বলেন: চীন যুক্তরাষ্ট্রকে করোনা ভাইরাস এবং তার প্রতিক্রিয়া সম্পর্কে জানুয়ারির ৩ তারিখে জানিয়েছে। প্রতিনিয়ত এ তথ্য আপডেট করে আসছে। এর ফলে মার্কিন পররাষ্ট্র দপ্তর চীনে অবস্থানরত আমেরিকানদের করোনা ভাইরাস সম্পর্কে সতর্কবাণী দেয়। আর এখন দেরি করার জন্য চীনকে দোষ দিচ্ছে যুক্তরাষ্ট্র? সিরিয়াসলি?

তিনি বলেন: আমরা চীনের বিরুদ্ধে মতাদর্শগত পক্ষপাতিত্ব প্রত্যাখ্যান করি, সংবাদপত্রের স্বাধীনতার নামে করা মিথ্যা সংবাদ প্রত্যাখ্যান করি, সাংবাদিকতায় নৈতিকতা লঙ্ঘন প্রত্যাখ্যান করে চীন।’

‘আমেরিকা যদি তার রাজনৈতিক ব্যবস্থার আধিপত্যের বিষয়ে সত্যই আত্মবিশ্বাসী হয় তবে তারা কেন চীনের কমিউনিস্ট পার্টি এবং চীনা মিডিয়া সম্পর্কে এত ভয় পাচ্ছে ?’

‘মহামারী সম্পর্কে খবর প্রকাশ করায় কয়েকজন আমেরিকান সাংবাদিককে চীন ছাড়াতে বলার যে দাবি মার্কিন কর্মকর্তারা করেছেন, তা যদি হয় সত্যি হয় তাহলে ১৩ মার্চের মধ্যে ৬০ জন চীনা সাংবাদিককে যুক্তরাষ্ট্র থেকে চলে যেতে বলা হলো কীসের ভয়ে ?’

তিনি জানান: ‘পম্পেও ফক্স নিউজকে বলেছেন, চীন কয়েক হাজার মানুষকে উহান থেকে ইটালির মতো জায়গায় যাওয়ার অনুমতি দিয়েছে যার কারণে ইটালি এখন এত খারাপভাবে ভুগছে।’ দাঁত দিয়ে মিথ্যা বলা বন্ধ করুন! বিশ্বস্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা বলেছেন, চীনের প্রচেষ্টায় কয়েক লক্ষ সংক্রমণ রোধ করা গেছে।’

Reneta

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেন: মার্কিন কর্মকর্তারা বলেছেন যে তারা চীন ও অন্যান্য দেশগুলিকে ১০০ মিলিয়ন ডলার দেয়ার প্রস্তাব করেছে। আমেরিকান জনগণকে তাদের সদয় সহায়তার জন্য ধন্যবাদ জানাই। তবে প্রকৃতপক্ষে, মার্কিন সরকার থেকে আমরা এক ডলারও নিতে চাই না। যাহোক, মার্কিন ডব্লিউএইচও এর প্রাপ্য পরিশোধ করছে?

করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার জন্য চীনকে দায়ী করার যে চেষ্টা আমেরিকা করছে তার বিরুদ্ধে একদিন আগেও এক বিবৃতি দিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। চীনের পক্ষ থেকে বলা হয়  করোনা সঙ্কটের কারণ নিয়ে চীনকে যদি দোষারোপ করার চেষ্টা অব্যাহত রাখে তাহেলে চীন নতুন পদক্ষেপ নিতে বাধ্য হবে।

চীনের উহানে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পেছনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে দায়ী করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

উহানে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর থেকে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের একে অপরের সমালোচনা যেন দিন দিন বেড়েই চলেছে। করোনার উৎপত্তি নিয়ে চীন ‍দায়ী করছে যুক্তরাষ্ট্রকে এদিকে যুক্তরাষ্ট্র দায়ী করছে চীনকে। এ নিয়ে বিশ্বে এখনো তৃতীয় বিশ্বযুদ্ধে চলছে বলেও মন্তব্য করেছেন অনেক বিশ্লেষক।

এমন প্রেক্ষাপটে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যুক্তরাষ্ট্রের দাবির বিপক্ষে এ তথ্যগুলো তুলে ধরেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

নিঃশব্দে বিদায়, ৩৮ দিন পর জানা গেল গায়িকার মৃত্যুর খবর!

জুলাই ৭, ২০২৬

চীনে বিরল প্রজাতির অর্কিডের সন্ধান

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বৃষ্টির পানিতে এক হাজার যাত্রী নিয়ে আটকে আছে কক্সবাজারগামী ট্রেন

জুলাই ৭, ২০২৬

চট্টগ্রাম, রংপুরসহ চার বিভাগে বন্যার শঙ্কা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT