করোনা: ময়মনসিংহ মেডিক্যালে ২১ মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের কোভিড ইউনিটের প্রবেশদ্বার, যেখানে রোগীদের জন্য বিভিন্ন নির্দেশনা ও তথ্য পোস্টার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে শেষ ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৭ জন করোনায় ও ১৪ জন উপসর্গ নিয়ে।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ২১ জনের মধ্যে ৭ জন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি ১৪ জন ভর্তি ছিলেন উপসর্গ নিয়ে।
মৃতদের মধ্যে ময়মনসিংহের ১১ জন, নেত্রকোনা ও টাঙ্গাইলে ৩ জন করে, জামালপুর ২ জন এবং শেরপুর, গাজীপুরের ১ জন করে রয়েছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল আইসিইউতে ২১ জনসহ ৩৯২ জন চিকিৎসাধীন রয়েছে।
জেলা সিভিল সার্জন অফিস হতে প্রাপ্ত তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৯৩৪টি নমুনা পরীক্ষায় নতুন করে ২০১ জন শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১২১ জন।






