চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪২ অপরাহ্ণ ১২, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবিলায় যুক্তরাষ্ট্র সরকার ইউএসএআইডি’র মাধ্যমে দ্রুত সময়ে ২৫ লাখ ডলার সংস্থান করেছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

বাংলাদেশে করোনা মোকাবিলায় কিভাবে উভয় দেশের কার্যক্রম সমন্বয় করা যায় এবং কোন কোন খাতে ভবিষ্যতে অর্থ বরাদ্দ করা যায়, সেই বিষয়ে আলোচনা করতে বুধবার আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরার সাথে সাক্ষাৎ করেন রবার্ট মিলার।

এসময় মার্কিন রাষ্ট্রদূত জানান: যুক্তরাষ্ট্র সম্প্রতি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর সংক্রামক রোগ প্রতিরোধে জরুরী সংরক্ষিত তহবিল থেকে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত অথবা সংক্রমণের উচ্চ ঝুঁকিসম্পন্ন ২৫টি দেশে ৩৭ মিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র সরকার এই তহবিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য বহুপাক্ষিক প্রতিষ্ঠান ও বিভিন্ন দেশে ইউএসএআইডি’র প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাসমূহের নেতৃত্বে পরিচালিত কার্যক্রমকে দিয়েছে। এটি যুক্তরাষ্ট্র সরকারের প্রথম তহবিল যা তাদের ১০০ মিলিয়ন ডলার পর্যন্ত সাম্প্রতিক একটি প্রতিশ্রুতির অংশ হিসাবে দেয়া হচ্ছে।

ইউএসএআইডি’র এই অর্থায়ন তিনটি অগ্রাধিকার ক্ষেত্রে ব্যবহৃত হবে:
১) স্বাস্থ্য সেবাকেন্দ্রগুলোতে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (আইপিসি ) পদ্ধতি জোরদার করা
২) নমুনা পরিবহন এবং যথাস্থানে প্রেরণ (রেফারেল) ব্যবস্থা উন্নয়ন
৩) ঝুঁকি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে তথ্য যোগাযোগ ও প্রচার। এটি স্বাস্থ্যখাতে ইউএসএআইডি এবং যুক্তরাষ্ট্র সরকারের চলমান অন্যান্য বিনিয়োগকে আরো শক্তিশালী করবে।

ইউএসএআইডি সুনির্দিষ্টভাবে কোভিড-১৯ মোকাবিলায় দ্রুত রোগনির্ণয়, আক্রান্তের ব্যবস্থাপনা, আইপিসি এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকারের সাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ৭ লাখ ডলার দিয়েছে।

এছাড়া ইউএসএআইডি FHI360 কর্তৃক বাস্তবায়িত ইনফেকশাস ডিজিস ডিটেকশন অ্যান্ড সার্ভেইল্যান্স (আইডিডিএস ) এবং ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হেলথ (এমএসএইচ) কর্তৃক বাস্তবায়িত মেডিসিন, টেকনোলজিস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সার্ভিসেস (এমটিএপিএস) কার্যক্রমের প্রতিটিকে ৬ লাখ ৫০ হাজার ডলার করে দিয়েছে। এসব কার্যক্রম যথাক্রমে আইপিসি, নমুনা পরিবহন এবং যথাস্থানে প্রেরণ (রেফারেল) বিষয়ে কাজ করবে।

ইউএসএআইডি জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়কেও ৫ লাখ ডলার দিয়েছে যার আওতায় বৃহত্তর পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধিতে উপকরণ প্রণয়ন ও বিতরণ করা হবে যা বর্তমান সময়ে জরুরী। সম্মুখভাগে কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য এটি বিশেষভাবে সত্য।

কোভিড-১৯ -এর প্রাদুর্ভাব ভৌগোলিকভাবে বিস্তৃত হচ্ছে বিধায় এ বিষয়ক বৈশ্বিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে ইউএসএআইডি তাদের সহায়তা অব্যাহত রাখবে।

ট্যাগ: করোনা ভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা: স্কুলে স্যানিটাইজার দিয়ে টাকা নেয়ায় শিক্ষার্থী বহিষ্কার

পরবর্তী

করোনা: স্বাস্থ্য মন্ত্রণালয়কে থার্মাল স্ক্যানার উপহার দিলো সামিট

পরবর্তী

করোনা: স্বাস্থ্য মন্ত্রণালয়কে থার্মাল স্ক্যানার উপহার দিলো সামিট

ব্যবসায়ীদের কাছে বাজেট প্রস্তাব চেয়েছে এনবিআর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

আবারও ঢাকা মাতাতে আসছেন পপ তারকা ওটিলিয়া

আগস্ট ২৬, ২০২৬

ভক্ত নয়, খেলোয়াড় হয়ে বাচ্চারা আর্জেন্টিনা-ব্রাজিলের বিপক্ষে খেলুক: বাংলাদেশ কোচ

আগস্ট ২৬, ২০২৬

শিগগিরই শুরু হবে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

আগস্ট ২৬, ২০২৬

নিষেধাজ্ঞার পরও অস্ট্রেলিয়ায় বাড়ছে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT