অর্থনীতি

করোনা মােকাবেলায় এবারও বরাদ্দ ১০ হাজার কোটি টাকা

বাংলাদেশে করোনাভাইরাস পরীক্ষার জন্য ল্যাবের কর্মীরা কাজ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মোকাবেলায় ল্যাবের কর্মীরা পরীক্ষার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিগত বছরের বাজেটে কোভিড-১৯ মােকাবেলায় স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় বিশেষ কার্যক্রম বাস্তবায়নের জন্য ১০ হাজার কোটি টাকার থােক বরাদ্দ রাখা হয়েছিলো। এবারও এই খাতে ওই সমপরিমাণ বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, প্রথম প্রাদুর্ভাবের পর বছর ঘুরে এলেও বিশ্বব্যাপী করােনা মহামারির ভয়াবহ প্রকোপ এখনাে বিদ্যমান রয়েছে। কাজেই আমি বিগত বাজেটের ন্যায় এবারও অঙ্গীকার করছি এ মহামারি মােকাবেলায় যা করণীয় তার সবকিছুই সরকার করে যাবে।

এছাড়া কোভিড-১৯ মােকাবেলায় গৃহীত কার্যক্রমসমূহ অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে আগামী ২০২১-২০২২ অর্থবছরের জন্য ৩২ হাজার ৭৩১ কোটি টাকা প্রস্তাব করা হয়।  গত ২০২০-২০২১ অর্থবছরে তা ২৯ হাজার ২৪৫ কোটি টাকা ছিল।

বিষয়:কোভিড-১৯ মোকাবেলা বাজেট বাজেট ২০২১-২২

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…