চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা মারাত্মক আকার ধারণ করছে আফ্রিকাতেও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১১ অপরাহ্ণ ২০, মার্চ ২০২০
আন্তর্জাতিক
A A

করোনা ভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত সারাবিশ্ব। দেরিতে হলেও করোনার সংক্রমণ ছড়াতে শুরু করেছে ১.২ বিলিয়ন মানুষের মহাদেশ আফ্রিকাতেও।

আফ্রিকা মহাদেশজুড়ে করোনায় এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে আট শতাধিক। তবে দিন দিন করোনা মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে পুরো মহাদেশজুড়ে।

গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ছয়গুণ বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে। .

বিবিসি জানায়, ১৪ ফেব্রুয়ারি আফ্রিকায় প্রথমবারের মতো করোনা ভাইরাসের সন্ধান পাওয়া যায়।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করে, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ব্যক্তি বিদেশি। তবে তিনি কোন দেশের নাগরিক সেটি নিশ্চিত করেনি মিশর।

আফ্রিকায় করোনায় প্রথম মৃত্যু হয় তিউনিশিয়ায়। তিনি ছিলেন ৭২ বছর বয়সী একজন নারী। বৃহস্পতিবার রাতে হাসপাতালে তার মৃত্যু হয়।

তিউনিশিয়ায় এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৯ জন। তিউনিশিয়া এবং সেনেগাল সব ধরণের ধর্মীয় গণজমায়েত বাতিল করেছে।

এছাড়া এখনও পর্যন্ত করোনায় মিশরে ৭ জন, আলজেরিয়ায় ৯ জন, মরক্কোয় ২ জন, সুদান ও বারকিনা ফাসোতে ১ জনের  মৃত্যু হয়েছে।

সাউথ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জুয়েলি মখিজ ধারণা করেছেন, কমপক্ষে ৬০ শতাংশ জনসংখ্যা করোনায় সংক্রমণের আশঙ্কা আছে। আক্রান্তদের ২৪ শতাংশের সংক্রমণ তীব্র হতে পারে।

অন্যদিকে আফ্রিকার আরো দুটি দেশ চাদ ও নাইজার তাদের প্রথম করোনা রোগী সনাক্তের কথা জানিয়েছে।

জিম্বাবুয়েতে প্রেসিডেন্ট ইমারসন মানাঙ্গাগওয়া করোনা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আগামী ২৪ মার্চের মধ্যে সমস্ত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ করার নির্দেশ দিয়েছেন। তবে সেখানে এখনও কোনও কোভিড -১৯ আক্রান্ত রোগী পাওয়া যায়নি।

ঘানায় ফার্মাসিস্টদের পেশাদার সংস্থা স্যানিটাইজার হিসাবে অ্যালকোহলযুক্ত পানীয় ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছে। অনেকে স্থানীয়ভাবে তৈরি জিন (আকপিটেসি) যা শতভাগ অ্যালকোহল দ্বারা তৈরি তা স্যানিটাইজারের বিকল্প হিসেবে ব্যবহার করছে।

ট্যাগ: করোনাকরোনা ভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনার কারণে চাকরি হারাচ্ছেন ৯ ফুটবলার

পরবর্তী

করোনা: টাঙ্গাইলে যৌনপল্লী বন্ধ ঘোষণা, খরচ দেবে সরকার

পরবর্তী

করোনা: টাঙ্গাইলে যৌনপল্লী বন্ধ ঘোষণা, খরচ দেবে সরকার

রাঙ্গামাটিতে বিদেশ ফেরত ৪৩ জন হোম কোয়ারেন্টাইনে

সর্বশেষ

কবুতরের দোকানে মাদকের কারবার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT