চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক হবে না: বাইডেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৪ পূর্বাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাইডেন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন সহজলভ্য হয়ে গেলেও কাউকে তা গ্রহণ করার জন্য জোর করা হবে না।

দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) প্রথমবারের মতো সবাইকে শুধুমাত্র নিজের বাড়িতে থাকার সময়ে ছাড়া ইনডোরেও মাস্ক পরার আহ্বান জানিয়েছে।

ডেলাওয়ারের উইলমিংটেনে বাইডেন বলেন, করোনাভাইরাস ভ্যাকসিন বাধ্যতামূলক করা জরুরি হবে না।  প্রেসিডেন্টের হাতে থাকা সবকিছু আমি করবো; যেন জনগণ সঠিক কাজটা করতে উৎসাহিত হয়। আর যখন তারা এমনটা করবে, তাদেরকে বলা হবে- সেটা কতটা কার্যকর।

পিউ গবেষণা সংস্থা বলছে, মাত্র ৬০ শতাংশ আমেরিকান এখন ভ্যাকসিন নিতে প্রস্তুত। এর আগে সেপ্টেম্বরে যে সংখ্যাটা ছিলো ৫১ শতাংশ।

বাইডেন বলেন, জনসম্মুখে ভ্যাকসিন নিতে আগ্রহী তিনি। তাহলে সবাই এর নিরাপত্তা নিয়ে সচেতন হবে।  তিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ এবং বিল ক্লিনটনও জনসম্মুখে টিকা নিতে আগ্রহী।

সিডিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র উচ্চ পর্যায়ের সংক্রমণের ধাপে পৌঁছে গেছে। সেখানে একদিনে আক্রান্ত ২ লাখ ৩৫ হাজার আর মৃত ২ হাজার ৭০০ জনেরও বেশি। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ছাড়িয়েছে আর মোট মৃতের সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ছাড়িয়েছে।

আগামী ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন বাইডেন। করোনাভাইরাস সচেতনতার অংশ হিসেবে তার অভিষেকেও জনবিহীন আয়োজন হবে বলেই প্রত্যাশা তার। তিনি বলেন, সেখানে অবশ্যই একটি প্লাটফর্ম আয়োজন থাকবে তবে জানিনা সেসব কিভাবে কাজ করবে।

এরই মধ্যে ফাইজার জানিয়েছে, ক্লিনিকাল ট্রায়ালে তাদের ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে আর মর্ডানার ভ্যাকসিন দেখিয়েছে ৯৪ শতাংশ কার্যকারিতা। দুটি প্রতিষ্ঠানই তাদের ভ্যাকসিন যুক্তরাষ্ট্রে সরবরাহের জন্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদন চেয়েছে।

গত বুধবার ফাইজারের ভ্যাকসিনকে অনুমোদন দেয় যুক্তরাজ্য।

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসজো বাইডেনভ্যাকসিনমার্কিন প্রেসিডেন্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি: কাদের

পরবর্তী

প্যাটিনসনের আগে ৫ হাজার অভিনেতার অডিশন!

পরবর্তী

প্যাটিনসনের আগে ৫ হাজার অভিনেতার অডিশন!

প্রধানমন্ত্রী

চোরাচালান বন্ধে সর্বোচ্চ গুরুত্ব দিতে বর্ডার গার্ডকে প্রধানমন্ত্রীর নির্দেশ

সর্বশেষ

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT