চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভাইরাস: ৩ সাংবাদিককে দেশ ছাড়ার নির্দেশ দিল চীন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ওয়াল স্ট্রিট জার্নালের ৩ বিদেশি সাংবাদিককে ‘বর্ণবাদী’ নিবন্ধ প্রকাশ করায় দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে চীন সরকার। এরমধ্যে দুজন মার্কিন ও একজন অস্ট্রেলিয়ান সাংবাদিক। 

চলতি মাসে ওই নিবন্ধটি করোনা ভাইরাসের বিষয়ে ব্যাপক সমালোচনা ছিল বলে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংবাদে প্রকাশ।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেছেন, ওয়াল স্ট্রিট পত্রিকায় তাদের ওই সংবাদ প্রকাশের পর আমরা বেশ কয়েকবার তাদেরকে ক্ষমা চাইতে বলেছিলাম। কিন্তু তারা ক্ষমা চাওয়ার ব্যাপারে অস্বীকার করে।

নিবন্ধটিতে চীনা কর্তৃপক্ষের ব্যাপারে বলা হয়েছে, চীনাদের করোনা ভাইরাস বিষয়ে প্রাথমিক প্রতিক্রিয়া ‘গোপনীয় ও স্ব-সেবা প্রদান’ হিসেবে উল্লেখ করা হয়েছে। যার দিয়ে বোঝা যায়, বিশ্বে চীনাদের ভূমিকা একেবারে নড়বড়ে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ওই নিবন্ধটি চীনে করোনা ভাইরাসের বিরুদ্ধে চীন যে লড়াই করেছে, তার প্রতি নিন্দা জানিয়ে বলা হয়েছে যে, চীনারা ২ হাজারের মতো মানুষকে হত্যা করেছে।

মি. গেং আরও বলেছেন, করোনা ভাইরাস ইস্যুতে চীনা সম্প্রদায় মিডিয়াকে স্বাগত না জানানোর কারণে তারা এমন বর্ণবাদী নিবন্ধ প্রকাশ করেছেন।

Reneta

বিবিসির তথ্যমতে, ওয়াল স্ট্রিট জার্নালের ৩ সাংবাদিকের মধ্যে মার্কিন নাগরিক দুজন, আরেকজন অস্ট্রেলিয়ান। মার্কিন নাগরিকগণ হলেন ডেপুটি ব্যুরো প্রধান জোশ চিন ও চাও ডেং এবং ফিলিপ ওয়েন অস্ট্রেলিয়ান নাগরিক।

প্রায় দু ‍দশকের বেশি সময় পর বিদেশী সাংবাদিকদের চীন ছাড়ার বিষয়ে এটি প্রথম প্রকাশ্য ঘোষণা।

চীনের ফরেন রিপোর্টাস ক্লাব থেকে প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, বিদেশি সাংবাদিকদের ভয় দেখানোর উদ্দেশ্যে চীনা কর্তৃপক্ষের সুস্পষ্ট পদচারণা বা প্রচেষ্টা এটি।

এবিষয়ে আমেরিকা জানিয়েছে, তারাও সেদেশে কর্মরত চীনা রাষ্ট্রীয় চালিত মিডিয়াগুলোর সাথে একইরকম ব্যবস্থা নেবে। এতে করে চীনাদের কর্মচারী ও সম্পত্তি মার্কিন সরকারের কাছে নিবন্ধন করাতে হবে। এরফলে সিনহুয়া নিউজ এজেন্সি, চায়না গ্লোবাল, টেলিভিশন নেটওয়ার্ক এবং চায়না ডেইলি ডিস্ট্রিবিউশন কর্পের সাংবাদিকরা ওই বিধির আওতায় আসবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়াল স্ট্রিট জার্নালকরোনা ভাইরাসসাংবাদিক
শেয়ারTweetPin

সর্বশেষ

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT